Skip to content
Friday, July 3, 2026
  • শ্লোক বা উক্তি
  • রাশিফল ও ভবিষ্যৎ
  • শরীর ও স্বাস্থ্য
  • ভাইরাল
  • রান্নাবান্না ও রূপচর্চা
  • বিনোদন
  • সম্পর্ক
  • দেখুন ইন্টারনেট কাঁপানো সেরা জনপ্রিয় অভিনেত্রীদের বাংলা সেক্সি ভিডিও ও গ্ল্যামারাস মুহূর্ত
  • শেয়ার বাজার কি এবং কিভাবে শুরু করবেন? নতুনদের জন্য A to Z গাইড
  • অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মূল আপডেট ২০২৬ ও আবেদন পদ্ধতি
  • লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আপডেট ২০২৬: মহিলাদের জন্য বিরাট সুখবর, এবার মিলবে ৩০০০ টাকা!
  • ইউটিউব থেকে টাকা ইনকাম করার উপায়: সম্পূর্ণ গাইড(২০২৬)
shlokpedia

শ্লোকপিডিয়া

জানুন জীবনের মন্ত্র

  • শ্লোক বা উক্তি
  • রাশিফল ও ভবিষ্যৎ
  • শরীর ও স্বাস্থ্য
  • ভাইরাল
  • রান্নাবান্না ও রূপচর্চা
  • বিনোদন
  • সম্পর্ক
X
You are here
Home > Don't Miss > শ্লোক বা উক্তি > বিশ্বের সেরা উক্তি: ২৫+ বিশ্বের বিখ্যাত উক্তির সম্ভার

বিশ্বের সেরা উক্তি: ২৫+ বিশ্বের বিখ্যাত উক্তির সম্ভার

  • শ্লোক বা উক্তি
by admin - May 8, 2022May 8, 20220
বিশ্বের সেরা উক্তি: ২৫+ বিশ্বের বিখ্যাত উক্তির সম্ভার
Share on FacebookShare
Share on TwitterTweet
Share on PinterestShare
Share on LinkedInShare
Share on DiggShare

আমাদের জীবনে চলার পথে নানা বিষয় আমাদের সম্মুখে উপস্থিত হয় ভালো মন্দ মিশিয়ে। মানুষের ব্রম্ভাস্থ হলো মস্তিষ্ক যা চিন্তাভাবনা করতে সাহায্য করে। নানা বিষয় যা আমরা নিজস্ব মতামত দিতে পারি। নানা বিষয়ে কথা বললে অনেক জ্ঞান অর্জন করা সম্ভব।বিশ্বের সেরা উক্তি আপনাদের জীবনের অনেক কিছু পরিবর্তন করে দেয়। যা জীবনটাকে আর সুন্দরভাবে উপভোগ করতে পারি। নানান মনীষীদের নানা উক্তি যা বিশ্বের বিখ্যাত উক্তি। সেই বিশ্বের সেরা উক্তি খুবই গুরত্বপূর্ণ। বিশ্বের সেরা উক্তি গুলি কাজে লাগিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছি। বিশ্বের সেরা উক্তি যা সাহসী,বিবেচক, বিচক্ষণ, ভালো মানুষ তৈরি হতে সাহায্য করে। বিশ্বের সেরা উক্তি ও বিশ্বের বিখ্যাত উক্তি গুলো নিয়ে আলোচনা করা উচিৎ।

Table of Contents

Toggle
  • মোটিভেশনাল উক্তি:
  • মনীষীদের উক্তি:
  • প্রতিবাদী উক্তি:
  • শিক্ষণীয় উক্তি:
  • অনুপ্রেরণামূলক উক্তি:
  • নীরবতার উক্তি:
  • ইসলামিক উক্তি:
  • ভালোবাসার উক্তি:
  • সফলতার উক্তি:

মোটিভেশনাল উক্তি:

বিশ্বের বিখ্যাত উক্তির মধ্যে মোটিভেশনাল উক্তি খুবই গুরত্বপূর্ণ। অনুপ্রেরণা বা মোটিভেশান বাস্তব জীবনে খুব গুরুত্বপূর্ণ বিষয়। যার ফলে মানুষ নিজস্বতাকে নিজের কাছে তুলে ধরতে সক্ষম হয়। পৃথিবী বক্ষে কিছু মানুষ আছে যারা নিজভাবে মোটিভেটেড হয় এবং কিছু মানুষ আছে যাদের মোটিভেটেড করা হয় ।মোটিভেশন অষুধের মত, দীর্ঘ মেয়াদে অনুপ্রাণিত থাকতে প্রতিদিন আপনাকে এটা চর্চা করতে হবে।

“হাজারটা নয়, আপনি যা করতে চান তার জন্য একটি বড় কারণ খুঁজুন, সেটাই যথেষ্ট।”

সন্দীপ মাহেশ্বরী

নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য একটি বড় কারণই যথেষ্ট। অনেক কারণের প্রয়োজন হয়না। একটি লক্ষ্য থাকলে সারা বিশ্ব জয় করা যায়। তার জন্য লক্ষ্য দৃঢ় রাখা প্রয়োজন।

“মহাবিশ্বের সীমাহীন পুস্তক ভান্ডার আপনার মনের ভিতরে অবস্থিত।”

স্বামী বিবেকানন্দ

পুস্তক ব্যক্তির চরিত্র গঠন করতে সাহায্য করে । ব্যক্তির মধ্যে নানা পুস্তক বিদ্যমান । যেখান থেকেই নানান চিন্তা ভাবনা চিন্তা ধারার প্রসার প্রস্ফুটিত হয়। প্রকৃতি থেকে শিক্ষা জ্ঞান ধারা, পারিপার্শ্বিক থেকে রীতিনীতি নিয়মকানুন যা আমরা মনের মধ্যে জমিয়ে রাখি । সেখান থেকেই আমরা নিজেদের কাজের মধ্য দিয়ে প্রসারিত করি এবং জীবনে চলার পথের পাথেয় করি।

“যদি সূর্যের মতো দীপ্ত বা উজ্জ্বল হতে চাও,তাহলে প্রথমে সূর্যের মত পুড়তে শেখ।”

এ.পি.জে.আব্দুল কালাম

মানুষের কাছে কোন কিছুই সহজলভ্য নয় । অনেক কঠিন এবং কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয় । পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে করতে বহু বিপত্তির সম্মুখীন হতে হয় । সেই পরিস্থিতিকে নিজের করায়ত্ত করতে পারলে নিজেকে প্রমাণ করা যায় । সকল বিষয়ে জ্ঞান এবং একনিষ্ঠতা প্রয়োজন । তবেই সূর্যের মতো দৃঢ় হতে পারবে এবং নিজস্ব তেজ বিচ্যুরিত করতে পারবে । এই বিচ্যুরিত আলোকিত করতে পারবে এবং নিজের দৃঢ়তার পরিচয় প্রকাশ্যে আসবে।

মনীষীদের উক্তি:

বিশ্বের বিখ্যাত উক্তির মধ্যে মনীষীদের উক্তি খুবই গুরত্বপূর্ণ। বর্তমান সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হলে রামকৃষ্ণ পরমহংস দেবের বাণী খুবই গুরত্বপূর্ণ।যা সমাজে কারিগর তৈরি করতে শিখিয়েছে। রামকৃষ্ণ পরমহংস দেবের বাণী চঞ্চল মনকে আধ্যাত্মিকতায় শান্ত করতে শিখিয়েছেন। তাঁর শিষ্য স্বামী বিবেকানন্দ তাঁর সান্নিধ্যে থেকে আমাদের আত্মবিশ্বাসী হতে সাহায্য করেছেন।

“জ্ঞানের প্রকৃত অর্থ হলো লালসা ও লোভের বিভিন্ন বন্ধন থেকে মুক্তি।”

রামকৃষ্ণ পরমহংস দেব

জ্ঞান হলো মানুষের ব্রম্ভাস্ত্র। জ্ঞানের ফলেই আমরা নানা কিছু জানতে পারি। তুমি যত জ্ঞান লাভ করবে তত জ্ঞানের অধিকারী হবে। জ্ঞান বৃদ্ধির ফলে নিজস্ব শারীরিক বাসনা, লোভ পূর্ণতা পাবে না এবং জীবনে স্বনির্ভরশীল হবে। তোমার অভিজ্ঞতা বৃদ্ধি পাবে।

“বিরক্তি হল বিষ পান করা এবং তারপরে আশা করা যে এটি আপনার শত্রুদের হত্যা করবে।”

নেলসন ম্যান্ডেলা

নিজের মধ্যে বিরক্তের স্রোত প্রবাহিত হলে যেটাই করতে যাবে না কেন তারমধ্যে বিরক্ত প্রকাশ পাবে। সেই বিরক্ত নিয়ে কারো সামনে গেলেও সেই মানুষটির প্রত্যেকটা কথা বিরক্তিকর লাগে তার ফলে তাকে মেরে ফেলার মানসিকতার প্রকাশ পায়।

প্রতিবাদী উক্তি:

বিশ্বের বিখ্যাত উক্তির মধ্যে প্রতিবাদী উক্তি খুবই গুরত্বপূর্ণ।প্রতিবাদ আমরা সকলেই করে থাকি। অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো দরকার। অনেক সময় দেখা যায় অন্যায় হচ্ছে কিন্তু কেউ প্রতিবাদ জানাচ্ছে না এটা একজন সচেতন ব্যক্তির পক্ষে খুবই কষ্টকর ও লজ্জাজনক। সুতরাং আমরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো প্রতিবাদ জানাবো। ইসলামে এ বিষয়ে বলা আছে যদি শক্তি-সামর্থ্য দিয়ে প্রতিবাদ জানানো না হয় তাহলে মন থেকে সেই ব্যক্তি ও তার কাজকে ঘৃণা করা উচিত।

“অন্যায় করে লজ্জা না পাওয়া আরেকটা অন্যায়।”

সক্রেটিস

অন্যায় এমন একটি শব্দ যার অর্থ একটাই তুমি পাপী। অন্যায় করে তুমি যদি নিজের প্রতি লজ্জিত বোধ না করো তাহলে তুমি মানুষের মধ্যে পড়ো না। অর্থাৎ অন্যায় করলে নিজের প্রতি লজ্জিত বোধ থাকা উচিত। দুটি ক্ষেত্রে অন্যায় হতে পারে একটা ভুল করে একটা হচ্ছে ইচ্ছাকৃত। কিন্তু দুটোর মধ্যে যখন অন্যায়টা বিশাল দাপটে তোমার সামনে উপস্থাপিতvহচ্ছে তারমানে তুমি অন্যায় করেছো আর সেটার মধ্যে থেকেই নিজের লজ্জা বোধ থাকা উচিত। সেটা যদি না থাকে তুমি তাহলে অন্যায়টা কে প্রশ্রয় দিচ্ছ সেটা আরো একটা অন্যায়।

“অন্যায় যে সহে তব ঘৃণা তৃণ সম দহে “

রবীন্দ্রনাথ ঠাকুর

অন্যায়কারী এবং অন্যায় সহ্যকারী উভয়েই সম অপরাধে অপরাধী। সময়ের ব্যবধানে তাদের ধ্বংস অনিবার্য।সমাজকে যারা শোষণ করে,ব্যাক্তি অধিকারকে হরণ করে,দেশের আইনশৃঙ্খলা মানেনা তারা নিঃসন্দেহে অপরাধী।অপরাধের মাত্রা অনুসারে অপরাধীর বিচার করা হয়।সেই মতো সে শাস্তি পায়।এই বিচার ব্যবস্থায় শুধুমাত্র অপরাধীই দণ্ড যোগ্য বলে বিবেচিত।

“বর্তমান সমাজ যেখানে প্রতিবাদীদের সংখ্যা হাতে গোনা, আর বাকিরা হয় ‘দর্শক’ নাহলে ‘ধর্ষক’।”

ঋতু মজুমদার

বর্তমান সমাজের মানুষ দুটো ধরনের। একটি যারা অন্যায় দেখে না দেখার ভান করে আর একটি যারা অন্যায় দেখে প্রতিবাদ করে। প্রতিবাদীদের সংখ্যা হাতে গোনা কয়েকজন আছে। আর বাকিরা আছে কিছু সংখ্যা যারা দেখে মজা পায় আর একটি সংখ্যার মানুষ আছে যারা অন্যায় করে মজা পায়।

শিক্ষণীয় উক্তি:

বিশ্বের বিখ্যাত উক্তির মধ্যে শিক্ষণীয় উক্তি খুবই গুরত্বপূর্ণ।শিক্ষা মানে শুধু স্কুলের চার দেওয়ালের মধ্যে নিজেকে বন্ধ করে পাঠ্য বইয়ের মধ্যে নিজেকে আবদ্ধ করাকে শিক্ষা বোঝায় না। শিক্ষা মানে প্রতিনিয়ত এই মহা বিশ্বের জ্ঞান ভান্ডার থেকে কিছুনা কিছু জ্ঞান অর্জন করে সেই জ্ঞানকে জীবনে উন্নতির জন্য সঠিক ভাবে প্রয়োগ করাকে বোঝায়।

“মানবতার শিক্ষাই চূড়ান্ত শিক্ষা এবং সবকিছুই এর অধীন।”

রবীন্দ্রনাথ ঠাকুর

শিক্ষা এমন একটি বিষয় যা আমাদের জীবনে চলার পথে খুবই গুরত্বপূর্ণ। যাকে ছাড়া আমরা এক পাও এগাতে পারি না। যখন নিজের চরিত্র, ব্যবহার অন্য কোনো বেক্তির কাছে তুলে ধরবে তখন তোমার মানব শিক্ষা প্রকাশ পাবো। এই শিক্ষা জীবনে সাফল্য মন্দ্রিত করবে।

“শিক্ষার শেকড়ের স্বাদ তেঁতো হলেও এর ফল মিষ্টি”।

এরিস্টটল

শিক্ষা হলো এমন একটি বিষয় যার অর্থ ব্যাপক। বিষয়টা জটিল কিন্তু সহজ। যত তুমি তার অর্থ বুঝবে বিষয়টা আর জটিল লাগবে না বরং সহজ হয়ে যাবে। পড়াশোনার স্বাদটা যতই তিক্ত হোকনা কেন এর ফল খুব মিষ্টি হয়। যত ভালো ভাবে পড়াশোনা করবে জীবনের ভবষ্যৎটা অনেক উজ্জ্বল এবং শক্ত হবে।

অনুপ্রেরণামূলক উক্তি:

বিশ্বের বিখ্যাত উক্তির মধ্যে অনুপ্রেরণামূলক উক্তি খুবই গুরত্বপূর্ণআমরা সবাই চাই জীবনে সফল হতে । তবে আমরা সবাই তখনই সফল হতে পারি না । আমাদের মাঝে কেউ সফলতা পায় আবার কেউ সফলতা পায় না । সফলতা পাওয়ার জন্য আমাদের নিজেকে অবশ্যই মোটিভেশন বা অনুপ্রেরণা জুগিয়ে চলতে হবে । কিছু কিছু সময় দুই-একটা অনুপ্রেরণামূলক উক্তি শুনে বা পড়ে আমরা আমাদের জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে পারি ।

“যারা ভয়ে পালিয়ে যায়, সাফল্য কখনই তাদের দোরগোড়ায় আসে না।”

ফেরদৌসী মঞ্জিরা

জীবনে এগিয়ে যেতে হলে ভয় কে জয় করতে শিখতে হবে। না হলে জীবনে এগিয়ে চলা খুব অসম্ভব। ভয়কে হারিয়ে নিজেকে এগিয়ে নিয়ে গেলেই সাফল্য আসবে না হলে আসবে না।

“আমার অভিধানে অসম্ভব নামে কোন শব্দ নেই।”

নেপোলিয়ন বোনাপার্ট

জীবনের প্রতিটি মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ। জীবনে চলার পথে অনেক কঠিন পরিস্থিতি আসে যা আমাদের আত্মবিশ্বাসী করে তোলে। যত তুমি অসম্ভবকে সম্ভব করে তুলতে পারবে ততই তোমার জীবনে চলার পথ মসৃণ হয়ে যাবে।

নীরবতার উক্তি:

বিশ্বের বিখ্যাত উক্তির মধ্যে নীরবতার উক্তি খুবই গুরত্বপূর্ণ।নিরবতা হ’ল পরিবেষ্টিত শ্রবণযোগ্য শব্দের অনুপস্থিতি, এত কম তীব্রতার শব্দগুলির নির্গমন যে তারা নিজের দিকে মনোযোগ আকর্ষণ করে না বা শব্দ উত্পাদন বন্ধ করে দিয়েছে এমন অবস্থা। এই পরবর্তী জ্ঞানটি বক্তৃতা বা অন্য মাধ্যমের মাধ্যমে, কোনও প্রকার যোগাযোগের অবসান বা অনুপস্থিতির ক্ষেত্রে প্রয়োগ করার জন্য বাড়ানো যেতে পারে।

“গভীরতম অনুভূতি সর্বদা নীরবে নিজেকে দেখায়।”

মারিয়ান মুর

নিরবতা মানে চুপ থাকা নয়। নিরবতা মানে অনেক প্রশ্নের একটাই উত্তর। নিজেকে বিশ্লেষণ করতে পারবে যদি নিজেকে নিরবে রেখে বোঝার চেষ্টা কর। নীরবতা অনেক সময় নিজেকে চিনতে সাহায্য করে। অনেক অনুভুতির গভীর বিস্তারিত আলোচনা করে দেয়।

“একজন ভালো শ্রোতা হতে গেলে প্রথমে তোমাকে অবশ্যই নীরবতা কাকে বলে শিখতে হবে।”

উরসুলাক লেগু

নীরবতা হলো সম্পর্কের সবচেয়ে সুন্দর বাক্যাংশ, সূত্র থেকে এটি প্রশংসা এমনকি পছন্দ প্রকাশের সেরা ফর্ম শব্দ ব্যয় এ উদ্ধৃতি যে এটি নিন্দা করাএটির সাথে মিলিত হচ্ছে নীরবতা। নিজেকে নিরব রাখতে পারলেই জীবনের অনেকটা পথ এগিয়ে যাওয়া যায়।

“নীরবতা হলো সত্যিকারের বন্ধু যে কখনই বিশ্বাসঘাতকতা করেন না।”

কনফুসিয়াস

নিরবতা হ’ল পরিবেষ্টিত শ্রবণযোগ্য শব্দের অনুপস্থিতি, এত কম তীব্রতার শব্দগুলির নির্গমন যে তারা নিজের দিকে মনোযোগ আকর্ষণ করে না এমন অবস্থা।এই পরবর্তী জ্ঞানটি অন্য মাধ্যমের মাধ্যমে, কোনও প্রকার যোগাযোগের অনুপস্থিতির ক্ষেত্রে প্রয়োগ করার জন্য বাড়ানো যেতে পারে। নীরবতা হলো মানুষের সত্তিকারের বন্ধু যে কখনই ছেড়ে দিয়ে চলে যায় না। যার ফলে জীবনের বিশেষ সময় নিজেকে চিনতে পারে।

“কিছু না বলা কখনো কখনো সর্বাধিক বলে।”

এমিলি ডিকিনসন

পৃথিবীতে অনেক ধরনের মানুষ বাস করে। আর কিছু মানুষ আছেন যারা চুপ থাকতে পছন্দ করে। আমাদের নুতন প্রজন্মের শিখরে কথোপকথনের মূল অস্ত্র হল নীরবতা। আমরা কিছু বিষয়ে অনেক কথা বলতে চেষ্টা করি কিন্তু বলতে পারি না। কিন্তু নীরব তার ভূমিকা পালন করে অনেক কিছু বুঝিয়ে দেয়।

ইসলামিক উক্তি:

বিশ্বের বিখ্যাত উক্তির মধ্যে ইসলামিক উক্তি খুবই গুরত্বপূর্ণ।জীবনে চলার পথে অনেক বাধার সম্মুখীন হতে হয়। তাই বলে ভেঙ্গে পড়া যাবে না, মনকে অটুট রাখতে হবে। জীবনটা নিতান্তই ছোট। কখন মৃত্যুর ডাক আসবে কেউই বলতে পারে না। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন ইসলামি মনীষীগণ সমাজের দিকে লক্ষ্য রেখে ইসলামিক উক্তি বা ইসলামিক বানী প্রদান করছেন।

“অসৎ ব্যক্তি কাউকে সৎ বলে গণ্য করেন, সকলকে নিজের মত করে ভাবে।”

হযরত আলী

জীবনে চলার পথে অনেক মানুষের সাথে পরিচয় হয়।কিছু মানুষ আছেন যারা ভালো আবার খারাপ। পৃথিবী জুড়ে বেশির ভাগ অসৎ ব্যক্তিরই বাস। যারা নিজেদের মত সবাইকে অসৎ ভাবে। অসৎ উদ্দেশ্য করে মন্তব্য প্রকাশ করে।

“আসক্তের মতো ভালবাসবেন না, ধ্বংসাত্মকভাবে কাউকে ঘৃণা করবেন না।”

উমার ইবনুল খাত্তাব

জীবনে কাউকে নিজের থেকে বেশি ভালবেসে তার প্রতি নেশায় ডুবে যাবেন না। ভালোবাসার প্রতি আসক্তি একজন মানুষের জীবনে খুবই গুরত্বপূর্ণ।কিন্তু সেই মানুষ তাই যদি সেই ভালোবাসা থেকে বঞ্চিত হয় তাহলে সেই ব্যক্তি সেই অসীম ভালোবাসাকে অসহ্য ঘৃণা চোখে দেখে।

ভালোবাসার উক্তি:

বিশ্বের বিখ্যাত উক্তির মধ্যে ভালবাসার উক্তি খুবই গুরত্বপূর্ণ। ভালবাসা আমাদের জীবনকে সুখ এবং আনন্দে পূর্ণ করে তোলে। যখন আমরা প্রেমে পড়ি তখন আমাদের কাছে সবকিছু সুন্দর মনে হয়। ভালোবাসা হল সেই আবেগ যা আমাদের চিরতরে তাজা করার ক্ষমতা রাখে। ভালবাসা একটি শক্তিশালী ইতিবাচক মানসিক এবং মানসিক অবস্থা যা আপনাকে মন্ত্রমুগ্ধ করে। ভালোবাসার এই অনুভূতি বা আবেগ বিক্রি বা কেনা যাবে না; এটি কেবল একজন ব্যক্তির থেকে অন্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে যেতে পারে।

“ভালোবাসা হলো দুটি দেহ এবং একটি আত্মার সমন্বয়ে তৈরি।”

এরিস্টটল

ভালোবাসা কথাটা শুনলে মনে হয় এ এমন কি জিনিষ সে সবাই করতে পারে। কিন্তু সেটা নয় শুনতে যতটা সহজ আসলে বিষয়টা খুব জটিল। কথাটার মধ্যে যে ভারিক্য রয়েছে তা পালন করা খুব কঠিন এই সমাজে। ভালোবাসা দুটো শরীরের সাথে হয় কিন্তু সেখানে আত্মার মিলন ঘটে।

“প্রকৃত ভালোবাসা হলো সেটা, যে তোমার ব্যাপারে সব জানার পরও তোমাকে ভালোবাসে।”

এলবার্ট হাববার্ড

ভালোবাসা মানে তুমি আর আমি নয়। ভালোবাসা হল সেটা যেখানে তোমার আত্মার সাথে তার আত্মার মিলন। আর সত্যি ভালোবাসা সেটাই যেখানে তোমার সবটা জানার পরও তোমাকে সেই একই রকম ভাবে ভালোবাসবে। সেখানে কোনো পরিবর্তন থাকবে না।

“প্রেমের পরশে প্রত্যেকেই কবি হয়ে ওঠে।”

প্লেটো

প্রেম এমন একটি বিষয় যা মানুষকে কবি বানিয়ে দেয়। তার প্রত্যেকটি মুহুর্ত পরিবর্তন করে জীবনটাকে রঙিন করে দেয়। তাকে ভালোবাসে তার প্রতিটা স্বপ্ন সাজিয়ে পূরণ করার চেষ্টা করে।

সফলতার উক্তি:

সাফল্য সব মানুষের জীবনে আসে। কারোর আগে আর কারোর পরে। সব মানুষই চায় জীবনে সফল হতে।কিন্তু সবাই সফল হতে পারেন না। এমন কি জ্ঞান, বুদ্ধি, বিদ্যা ও সম্ভাবনা থাকা সত্ত্বেও বেশিরভাগ মানুষ সফলতার শিখরে পৌঁছতে পারেন না। এর অন্যতম কারণ হল বেশিরভাগ মানুষ নিজেই জানেন না তার ভেতরে কতটা সম্ভাবনা আছে বা তিনি কী করতে পারেন। আর বাকি কারণগুলি হল চেষ্টা, আত্মবিশ্বাস, ধৈর্য, সাফল্যের জন্য ক্ষুধা ইত্যাদির অভাব। কিন্তু মনীষীরা যুগ যুগ ধ’রে মানুষকে তাদের বাণী , অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সাফল্যের মূল মন্ত্রগুলি শোনাতেই চেয়েছেন। যার ফলে নানাভাবে উদ্দীপ্ত হয়ে মানুষ নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেন।

“ব্যর্থ হওয়ার নানা উপায় আছে,কিন্তু সফল হওয়ার উপায় একটাই।”

এরিস্টটল

জীবনে অনেক এমন পরিস্থিতি বিরাজ করবে,যেখানে নিজের প্রতি লক্ষ্যচূত হলে চলবে না।নিজের সাথে লড়াই করতে করতে নিজেকে শক্ত করে চেপে আঁকড়ে ধরে নিজের পথে এগিয়ে যেতে হবে। তবেই সাফল্য অর্জন করতে পারবে। ভেঙে পড়তে বেশি সময় লাগে না কিন্তু গড়তে অনেক সময় লাগে। অর্থাৎ নিজের ব্যর্থ সময়গুলোকে একত্রে নিয়ে এসে বেঁধে নিজের লক্ষ্যের পথে এগিয়ে চলো তোমার সাফল্য তোমার কাছে আসতে বাধ্য।

“মানুষের জন্ম হয় সফলতার জন্য,ব্যর্থতার জন্য নয়।”

বিল কসবি

পৃথিবীর সর্ব শ্রেষ্ঠ জীব হলো মানুষ। এই মানুষ চাইলে অনেক কিছু করতে পারে আবার নাও পারে। সবই তার পরিস্থিতি এবং তার ধৈর্য,কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে। মানুষের জন্ম হয় সবকিছু আবিষ্কার করার জন্য,তার বিস্তারিত আলোচনা করার জন্য,সাফল্য পাওয়ার জন্য। ব্যর্থতা যদি আসে সেটা আসবে তার নিজের অলস চিন্তা ভাবনার জন্য। নিজেকে গড়ার জন্য অনেক কষ্ট দুঃখ যন্ত্রণা পেতে হয়। সেগুলোকে কাজে লাগিয়ে সেই সব দিনের কথা ভেবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হয়।

“যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই।”

উলিয়াম ল্যাংয়েড

মানুষের জীবনে সাফল্য ও ব্যর্থতা এই দুটি সবসময় এ থাকবে জীবনে। জীবনে এই যাত্রার মধ্যে দিয়ে আমাদের সকলকেই যেতে হয়। কঠোর পরিশ্রমকে সহজ ভাবে বলা যায় পাহাড়ে চড়ার মতো। অনেক উঁচু নিচু পথ অতিক্রম করে এগিয়ে যেতে হয়। অর্থাৎ তুমি যদি পরিশ্রম না করো তাহলে সাফল্য তুমি পাবে না। অর্থাৎ পরিশ্রম করে যাও একদিন সাফল্যের শিখরে তুমি একদিন ঠিক পৌঁছে যাবে।

সর্ব শেষে বলা যায় যে,ব্যস্ততা মূলক জীবনে আমরা নিজেদের প্রিয় লেখক, বিজ্ঞানী ও দার্শনিকদের বিখ্যাত পুস্তকগুলি পড়ার সময় খুব সংক্ষিপ্ত পাই । তাই আমাদের বাস্তব জীবনের কিছু অধ্যায়ে এর থেকে বিচ্ছেদ ঘটে। বিশ্বের সেরা উক্তি মানুষকে সফলতা শিখরে পৌঁছাতে সাহায্য করে । বিখ্যাত মনীষীগণ তাদের বিশ্বের সেরা উক্তির মাধ্যমে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে নানাভাবে সহায়তা করে।জীবনে এমন কিছু সময় আসে যখন নিজের দুঃখ কষ্টগুলোকে নিজেদের মনোবলের থেকে বেশি মনে হয় তখন একটি ইতিবাচক বিশ্বের সেরা উক্তি-ই পারে আমাদের বিশ্বাস ও মনোবলকে আরো উত্তজীবিত করতে।

এই পোস্টটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।

Share on FacebookShare
Share on TwitterTweet
Share on PinterestShare
Share on LinkedInShare
Share on DiggShare
F1a6ccd26ae794940ef919862881331f
admin
https://www.shlokpedia.com

Post navigation

Previous article
বিবাহ বার্ষিকী শুভেচ্ছা: Marriage Anniversary Wishes in Bengali
Next article
১৫+ বাছাই করা সুপ্রভাত শুভেচ্ছা বার্তা

Leave a Reply Cancel reply

Recipe Rating




Exclusive Articles

লেবুর উপকারিতা

লেবুর উপকারিতা এবং গুণাগুণ সংক্রান্ত সকল কিছু জানুন এক নিমেষে

Posted on September 26, 2020September 26, 20200
মুখের ব্রণ -র দাগ দূর করুন

মুখের ব্রণ-র দাগ দূর করে মুখের তারুণ্য ফেরানোর কয়েকটি ঘরোয়া কৌশল

Posted on April 6, 2020October 9, 20200
অনুভুতি সম্পর্কিত উক্তি

অনুভুতি সম্পর্কিত উক্তি | ভালোবাসার উক্তি

Posted on October 31, 2020October 31, 20200
কোলেস্টেরল কমানোর ঘরোয়া উপায়

কোলেস্টেরল কি: কোলেস্টেরল কমানোর ঘরোয়া উপায়

Posted on April 10, 2021April 10, 20212
শুভ সন্ধ্যা শুভেচ্ছা বার্তা, মেসেজ, স্ট্যাটাস, ছবি

শুভ সন্ধ্যা শুভেচ্ছা বার্তা, মেসেজ, স্ট্যাটাস, ছবি

Posted on July 17, 2022July 17, 20220
symptoms she likes you

এই ১১ টি লক্ষণ দেখে বুঝতে পারবে সে তোমাকে মনে মনে পছন্দ করে

Posted on March 28, 2020April 15, 20200
হট ফটো

হট ফটো আপলোড করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন যেসব নায়িকারা

Posted on May 16, 2020May 20, 20210
তিন সন্তানের মা হলেন শ্রাবন্তী

তিন সন্তানের মা হলেন শ্রাবন্তী: তৃতীয় বিয়ের ১ বছর পরেই আরো দুই সন্তান

Posted on June 4, 2020June 4, 20200
ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখার উপায়

ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখার উপায়: দূরে থেকে কী ভাবে এটি ঠিক রাখা যায়

Posted on November 25, 2020November 25, 20200
প্রিয়জনের মন ভালো করার উপায়

প্রিয়জনের মন ভালো করার উপায় | প্রেমিক ও প্রেমিকার মন ভালো করার উপায়

Posted on November 25, 2020November 25, 20200

Our Tweets

Something went wrong with the twitter. Please check your credentials and twitter username in the twitter settings.

Users view

  • Rana on মেয়েদের সহবাসে রাজী করানোর কৌশল
  • Bishal on মেয়েদের সহবাসে রাজী করানোর কৌশল
  • সৌরভ on ফোরপ্লে কিভাবে করতে হয়: মেনে চলুন এই ৫টি টিপস্ পাবেন স্বর্গ সুখ
  • admin on ঠোঁটের কালো দাগ দূর করার উপায়: ঠোঁট করে তুলুন গোলাপী ও মসৃণ
  • tania on ঠোঁটের কালো দাগ দূর করার উপায়: ঠোঁট করে তুলুন গোলাপী ও মসৃণ

Latest Posts

বাংলা সেক্সি ভিডিও: ইন্টারনেট কাঁপানো সেরা ১০টি বাংলাদেশী সেক্সি ভিডিও

দেখুন ইন্টারনেট কাঁপানো সেরা জনপ্রিয় অভিনেত্রীদের বাংলা সেক্সি ভিডিও ও গ্ল্যামারাস মুহূর্ত

Posted on June 12, 2026June 12, 20260
শেয়ার বাজার কি এবং কিভাবে শুরু করবেন তা নিয়ে চিন্তিত? নতুনদের জন্য শেয়ার মার্কেট কীভাবে শিখবেন, একাউন্ট খোলার নিয়ম ও বিনিয়োগের A to Z গাইড পড়ুন শ্লোকপিডিয়া-তে।

শেয়ার বাজার কি এবং কিভাবে শুরু করবেন? নতুনদের জন্য A to Z গাইড

Posted on May 28, 2026May 28, 20260
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মূল আপডেট ২০২৬ ও আবেদন পদ্ধতি

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মূল আপডেট ২০২৬ ও আবেদন পদ্ধতি

Posted on May 23, 2026May 23, 20260
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আপডেট ২০২৬

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আপডেট ২০২৬: মহিলাদের জন্য বিরাট সুখবর, এবার মিলবে ৩০০০ টাকা!

Posted on May 23, 2026May 23, 20260
ইউটিউব থেকে টাকা ইনকাম করার উপায়

ইউটিউব থেকে টাকা ইনকাম করার উপায়: সম্পূর্ণ গাইড(২০২৬)

Posted on May 22, 2026May 22, 20260
দুধ বড় করার ঘরোয়া পদ্ধতি, ছোট স্তন বড় করার উপায়, ব্রেস্ট সাইজ বৃদ্ধির ব্যায়াম, তেল, খাবার, পাম্প মেশিন ও প্রাকৃতিক সমাধান সম্পর্কে বিস্তারিত জানুন।

দুধ বড় করার ঘরোয়া পদ্ধতি: বৈজ্ঞানিক তথ্য ও সঠিক উপায়

Posted on May 14, 2026May 14, 20260
Boudi Potanor Tips: বিবাহিত মহিলাদের মন জয় করার কার্যকরী কৌশল

Boudi Potanor Tips: বিবাহিত মহিলাদের মন জয় করার সম্মানজনক ও কার্যকরী কৌশল

Posted on May 1, 20260
মোবাইল দিয়ে এআই ভিডিও তৈরি করার উপায়: এআই জেনারেটেড কন্টেন্ট তৈরির সম্পূর্ণ গাইড

মোবাইল দিয়ে এআই ভিডিও তৈরি করার উপায়: এআই জেনারেটেড কন্টেন্ট তৈরির সম্পূর্ণ গাইড

Posted on April 27, 2026April 27, 20260
চ্যাট জিপিটি কি এবং কিভাবে ব্যবহার করবেন? (সম্পূর্ণ গাইড ২০২৬)

চ্যাট জিপিটি কি এবং কিভাবে ব্যবহার করবেন: এআই-সার্চ ও গুগলের জন্য একটি পূর্ণাঙ্গ গাইড

Posted on April 25, 2026April 27, 20260
শুভ সন্ধ্যা শুভেচ্ছা বার্তা, মেসেজ, স্ট্যাটাস, ছবি

শুভ সন্ধ্যা শুভেচ্ছা বার্তা, মেসেজ, স্ট্যাটাস, ছবি

Posted on July 17, 2022July 17, 20220

Popular Categories

  • Editor's pick (7)
  • Highlight (5)
  • slider (2)
  • বিনোদন (31)
  • ভাইরাল (17)
  • রান্নাবান্না ও রূপচর্চা (22)
  • রাশিফল ও ভবিষ্যৎ (10)
  • শরীর ও স্বাস্থ্য (29)
  • শ্লোক বা উক্তি (14)
  • সম্পর্ক (16)

Subscribe

Subscribe to our newsletter for useful tips and valuable resources.

Facebook Feed

Random Posts

পেডিকিউর মেনিকিউর

পেডিকিউর মেনিকিউর করুন এবার বাড়িতেই দেখুন সহজ পদ্ধতি

Posted on October 11, 2020October 11, 20200
হার্ট অ্যাটাক কী, এর কারণ, লক্ষণ এবং হার্ট সুস্থ রাখার কিছু উপায়

হার্ট অ্যাটাক সম্বন্ধে যাবতীয় কিছু তথ্য: হার্ট অ্যাটাক-কে ভয় নয়

Posted on March 31, 2021March 31, 20211
লবঙ্গের উপকারিতা

লবঙ্গের উপকারিতা: শুধুমাত্র মশলা নয় রোগ প্রতিরোধে লবঙ্গ সমান কার্যকরী

Posted on November 15, 2020November 15, 20200

Twitter Feed

Something went wrong with the twitter. Please check your credentials and twitter username in the twitter settings.

Latest Posts

বাংলা সেক্সি ভিডিও: ইন্টারনেট কাঁপানো সেরা ১০টি বাংলাদেশী সেক্সি ভিডিও

দেখুন ইন্টারনেট কাঁপানো সেরা জনপ্রিয় অভিনেত্রীদের বাংলা সেক্সি ভিডিও ও গ্ল্যামারাস মুহূর্ত

Posted on June 12, 2026June 12, 20260
শেয়ার বাজার কি এবং কিভাবে শুরু করবেন তা নিয়ে চিন্তিত? নতুনদের জন্য শেয়ার মার্কেট কীভাবে শিখবেন, একাউন্ট খোলার নিয়ম ও বিনিয়োগের A to Z গাইড পড়ুন শ্লোকপিডিয়া-তে।

শেয়ার বাজার কি এবং কিভাবে শুরু করবেন? নতুনদের জন্য A to Z গাইড

Posted on May 28, 2026May 28, 20260
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মূল আপডেট ২০২৬ ও আবেদন পদ্ধতি

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মূল আপডেট ২০২৬ ও আবেদন পদ্ধতি

Posted on May 23, 2026May 23, 20260
© 2026 Shlokpedia
Powered by WordPress | Theme: AccessPress Mag
  • Don’t Miss
  • About Us
  • Contact Us
  • Sitemap
Top
error: Content is protected !!