Skip to content
Tuesday, September 8, 2026
  • শ্লোক বা উক্তি
  • রাশিফল ও ভবিষ্যৎ
  • শরীর ও স্বাস্থ্য
  • ভাইরাল
  • রান্নাবান্না ও রূপচর্চা
  • বিনোদন
  • সম্পর্ক
  • দেখুন ইন্টারনেট কাঁপানো সেরা জনপ্রিয় অভিনেত্রীদের বাংলা সেক্সি ভিডিও ও গ্ল্যামারাস মুহূর্ত
  • শেয়ার বাজার কি এবং কিভাবে শুরু করবেন? নতুনদের জন্য A to Z গাইড
  • অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মূল আপডেট ২০২৬ ও আবেদন পদ্ধতি
  • লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আপডেট ২০২৬: মহিলাদের জন্য বিরাট সুখবর, এবার মিলবে ৩০০০ টাকা!
  • ইউটিউব থেকে টাকা ইনকাম করার উপায়: সম্পূর্ণ গাইড(২০২৬)
shlokpedia

শ্লোকপিডিয়া

জানুন জীবনের মন্ত্র

  • শ্লোক বা উক্তি
  • রাশিফল ও ভবিষ্যৎ
  • শরীর ও স্বাস্থ্য
  • ভাইরাল
  • রান্নাবান্না ও রূপচর্চা
  • বিনোদন
  • সম্পর্ক
X
You are here
Home > Don't Miss > শ্লোক বা উক্তি > অনুভুতি সম্পর্কিত উক্তি | ভালোবাসার উক্তি

অনুভুতি সম্পর্কিত উক্তি | ভালোবাসার উক্তি

  • শ্লোক বা উক্তি
by admin - October 31, 2020October 31, 20200
অনুভুতি সম্পর্কিত উক্তি
Share on FacebookShare
Share on TwitterTweet
Share on PinterestShare
Share on LinkedInShare
Share on DiggShare

আমাদের জগৎ সংসার যেমন রহস্যময়, আমাদের মনোজগত তারও অধিক রহস্যময়।
সৌরজগতে যেমন সূর্য কে কেন্দ্র করে গ্রহ উপগ্রহ আবর্তিত হয় ঠিক তেমনভাবেই সুখ দুঃখ প্রেম ভালোবাসা মিলন বিরহ আমাদের মনকে কেন্দ্র করে আবর্তিত হয়। এই অনুভূতি গুলির মধ্যে মানব হৃদয়ের সবচেয়ে কাছের অনুভূতি হল ভালোবাসা। এই ভালোবাসা কে কেন্দ্র করেই আশা-যাওয়া চলে বিরহ-মিলনের।
যুগে যুগে, কালে কালে মানুষের মন প্রেমিকের হৃদয় ভালোবাসার দোলায় আন্দলিত হয়েছে।
মনে সীমানা ফেলে, হৃদয়ের কুঠুরি ভেঙে শিল্পীর সৃষ্টি তে লেখকের গুনে ভালোবাসার উক্তি অনুভুতি সম্পর্কিত উক্তি লাভ করেছে এক অনন্য স্বরূপ।

বহু কাল ধরে বহু সাহিত্যিক, কবি, লেখকের লেখনী গুনে, কল্পনার রঙ মেখে ভালোবাসা ধরা দেয় মনের অলিতে-গলিতে।

নিম্নে ভালোবাসার অনুভুতি সম্পর্কিত উক্তি আলোচনা করা হল।

১) “কোনো কিছুকে ভালোবাসা হলো, সেটি বেঁচে থাক তা চাওয়া”

কনফুসিয়াস

ভালোবাসার অনুভূতি যেকোন ব্যক্তি বস্তু সকলের মধ্যেই এক প্রাণসত্বার সঞ্চালন করে। সে প্রানসত্বা কালে কালে যুগে যুগে অক্ষয় হয়ে থাক এই হয় মন্ত্র। তার দীর্ঘায়ু হয় প্রিয়ের মুল উপাসনা।ভালোবাসার পাত্রের সহিত মিলন হোক মধুময় এই হয় একমাত্র আকাঙ্ক্ষা।

২) “বড় প্রেম শুধু কাছে টানে না দূরে ও ঠেলে দেয়”

(শ্রীকান্ত) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

প্রেম হোক দিগন্ত বিস্তৃত। প্রেম হোক উন্মুক্ত।
ভালোবাসা প্রিয়র আলিঙ্গনে নয় ভালোবাসা জড়িয়ে থাক হৃদয়ের রন্ধে রন্ধে।কাছে হোক বা দূরে ভালোবাসার অনুভূতিই ভালোবাসার ব্যাপ্তি। প্রেম মিলনে নয় প্রিয়ের ভালো থাকাতেই এর পূর্ণতা।যে প্রেমে ভোগ লালসা প্রত্যাশিত নয়, ত্যাগের দীপ্তি তে যা উজ্জ্বল তা শুধু প্রেমিক প্রেমিকা কে আকর্ষণই করে না প্রয়োজন হলে তাকে দূরে ও সরিয়ে দেয়।

৩) “ভালোবাসা কথাটা বিবাহ কথার চেয়ে আরো বেশি জ্যান্ত।”

রবীন্দ্রনাথ ঠাকুর

ভালোবেসে বাঁধা পরে পরিণয়ে। দাম্পত্যে দায়িত্বে প্রেম ম্লান হয়ে আসে। তখন ভালোবাসা প্রানবন্ত হয়ে বেঁচে থাকতে পারে না। একে অপরকে বেঁধে রাখে ভালোবাসা তার সূক্ষ বাঁধনে।বিবাহ পুরাতন হয় কিন্তু ভালোবাসার বাঁধনে নিত্যনতুন রুপে ধরা দেয়।ভালোবাসা যদি ওড়বার আকাশ হয় বিবাহ তবে নীড়। ভালবাসা মুক্তির কথা জানায়।

৪) “সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি , কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালবাসি।”

রবীন্দ্রনাথ ঠাকুর

ভালোবাসা প্রকাশে নয় অনুভবে ধরা দেয়।ভালোবাসার সম্পর্কিত উক্তি র আড়ালে লুকিয়ে থাকে বিরহের চরম পরিনতি।প্রিয়ের কাছে থেকে ও প্রিয়ে ভালোবাসা থেকে বঞ্চিত হবার করুন আর্তনাদ। বিরহ অনুভূতি সম্পর্কিত উক্তি কে আরো জীবন্ত করে তোলে।

৫) “প্রেমের অকাল মূত্যু নেই বলে শোকের মধ্যে প্রেম চিরন্তন হয়ে যায়।”

মানিক বন্দ্যোপাধ্যায়

ভালোবাসার উক্তির আড়ালে গভীর বেদনার দীর্ঘশ্বাস।প্রেমের মৃত্যু নেই, ভালোবাসার অন্ত নেই। যুগ যুগান্তর ধরে অবিনশ্বর রয়।
শোকের মধ্যে দিয়ে ভালোবাসার মধ্যে দিয়ে।মিলনের মধ্যে যদি থাকে ভালোবাসার সার্থকতা তাহলে বিরহের মধ্যে থাকে বিস্তার।

আরও পড়ুন - স্বামী বিবেকানন্দের শিক্ষামূলক বাণী ও শিক্ষা বিষয়ক বাণী

৬) “বিচ্ছেদের মুখে প্রেমের বেগ বাড়িয়া ওঠে।”

রবীন্দ্রনাথ ঠাকুর

অনুভুতি সম্পর্কিত উক্তি র মায়া জালে ভালোবাসার অন্তরে নিহিত থাকে বিচ্ছেদের বেদনা। যাকে বিচ্ছেদ বলা হয় তাকে একান্ত আপন করে পাওয়া ও বলা যেতে পারে।কেননা এ প্রেমে নিষেধ নেই, প্রিয় নেই আছে কেবলমাত্র প্রিয়ের জন্য গভীর অনুরাগ। এ প্রেমে প্রনয়ের স্মৃতি টুকুই থেকে যায় আর সকল ই বিলুপ্তির পথে।ভালোবাসা হৃদয়ের কতটা জুড়ে বিস্তৃত হয়ে আছে তার প্রকাশ ঘটে যায় মুহুর্তে।বিচ্ছেদ মুখে হৃদয়ে আলোড়ন ওঠে মুখে থাকে নিরবতা।

৭) “যে ভালোবাসা যত গোপন, সেই ভালোবাসা তত গভীর।”

হুমায়ুন আহমেদ

ভালোবাসা প্রকাশের নয় ভালোবাসা অনুভবে পূর্নতা পায়। যার ভালোবাসা যত গভীর তার ভালোবাসা তত নিরব তত গোপন।ভালোবাসা প্রকাশের মধ্যে দিয়ে প্রমাণ চায় না। ভালোবাসা অনুভূতি র মাধ্যমে বিস্তার লাভ করে। অনুভূতি সম্পর্কিত উক্তি র মধ্যে দিয়ে মনে প্রেমানুভূতির স্রোতধারা প্রবাহিত করে।

৮) “ভালো লাগা ভালোবাসা নয়।”

প্রবোধকুমার সান্যাল

ভালোবাসা দুটি প্রানের মিলন।ভালোলাগা কেবল একটি অনুভূতি র লক্ষন মাত্র।ভালোলাগা ক্ষনিকের মোহ । ভালোবাসা চিরস্থায়ী, চিরসত্য।

৯) “কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পূর্ণ আলাদা। কামনা একটি সাময়িক উত্তেজনা মাত্র আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত চিরন্তন।”

কাজী নজরুল ইসলাম

অনুভুতি সম্পর্কিত উক্তি র মধ্যে দিয়ে প্রেমের চিরন্তন সত্য রূপ টি উদ্ঘাটিত হয়।কামনা প্রেম নয়। সাময়িক উত্তেজনার ফল মাত্র।কামনা থাকলে সেখানে ভালোবাসা রয় না। ভালোবাসার বিস্তার ধীর, প্রশান্ত, সুন্দর। ভালোবাসা চির পবিত্র।

১০) “বধূ তুমি যে আমার প্রান
দেহ মন আদি তোমায় সোঁপেছি
কুলশীল জতি মন।”

চন্ডীদাস

প্রিয়ের কাছে সর্বস্র অর্পণ করা র মধ্যে দিয়ে জীবনের চরমতম আনন্দ লাভ করা যায়।প্রিয়তম কে দেহ, মন, কুলশীল, জাতি-মান সবকিছু সমার্পন করে ধন্য হওয়া যায়।প্রিয়ের প্রেম ই চরম সার্থকতা, চরম সুখ।
মানুব জীবনে ভালোবাসার সংক্রান্ত উক্তি সর্বদিক এই খানে স্থান পেয়েছে। তাই, এই উক্তি গুলি খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণও বটে।

আরও পড়ুন – চাণক্য নীতি: জীবন পরিচালনার প্রতিটি ক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি

অনুভুতি সম্পর্কিত উক্তি যা কিনা জীবনের বিভিন্ন স্তরে ভালোবাসার স্বাক্ষর বহন করে। আজকের আলোচনা মাধ্যমে এটির সংশ্লিষ্ট অর্থ তুলে ধরার চেষ্টা করা হল।

বক্তব্যটি ভালো লাগলে অবশ্যই জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের পাশে থাকুন এভাবে পরবর্তী লেখনীর জন্য।
ধন্যবাদ।।

Share on FacebookShare
Share on TwitterTweet
Share on PinterestShare
Share on LinkedInShare
Share on DiggShare
F1a6ccd26ae794940ef919862881331f
admin
https://www.shlokpedia.com

Post navigation

Previous article
গর্ভবতী হওয়ার লক্ষণ কি? সহবাসের কতদিন পর গর্ভবতী হয়
Next article
ফুচকা রেসিপি: দেখে নিন বাড়ি বসে ফুচকা বানানোর পদ্ধতি

Leave a Reply Cancel reply

Recipe Rating




Exclusive Articles

মিত্র অ্যাপ ও রিমুভ চায়না অ্যাপ

গুগল প্লে স্টোর থেকে বাতিল হল ‘মিত্র অ্যাপ’ ও ‘রিমুভ চায়না অ্যাপ’

Posted on June 5, 2020June 5, 20200
লম্বা হওয়ার সহজ উপায়

লম্বা হওয়ার সহজ উপায়: দেখুন কিছু কার্যকরী টিপস

Posted on November 27, 2020November 27, 20202
পেডিকিউর মেনিকিউর

পেডিকিউর মেনিকিউর করুন এবার বাড়িতেই দেখুন সহজ পদ্ধতি

Posted on October 11, 2020October 11, 20200
বাংলা সেক্সি ভিডিও: ইন্টারনেট কাঁপানো সেরা ১০টি বাংলাদেশী সেক্সি ভিডিও

দেখুন ইন্টারনেট কাঁপানো সেরা জনপ্রিয় অভিনেত্রীদের বাংলা সেক্সি ভিডিও ও গ্ল্যামারাস মুহূর্ত

Posted on June 12, 2026June 12, 20260
চিকেন মোমো রেসিপি (Chicken Momo Recipe in Bengali)

চিকেন মোমো রেসিপি (Chicken Momo Recipe in Bengali)

Posted on July 10, 2021February 25, 20221
ধর্ম পরিবর্তন জনপ্রিয় ক্রিকেটারের

ধর্ম পরিবর্তন জনপ্রিয় ক্রিকেটারের: স্ত্রীকে ভালোবেসে গ্ৰহন করলেন ইসলাম ধর্ম

Posted on April 28, 2021April 28, 20210
সবচেয়ে কম সুদে ব্যবসায়ী লোন

ব্যবসায়ী লোন: সবচেয়ে কম সুদে লোন কোথায় এবং কীভাবে পাবেন

Posted on April 4, 2021January 1, 20230
ডায়াবেটিস(সুগার) সারানোর উপায়

ডায়াবেটিস সারানোর উপায় | সুগারের লক্ষণ | সুগার কন্ট্রোল করার উপায়

Posted on August 16, 2020October 3, 20203
কলকাতার কিছু প্রেমের জায়গা

কলকাতার কিছু প্রেমের জায়গা | Romantic places in Kolkata

Posted on April 27, 2020April 27, 20200
ঘরোয়া উপায়ে চুলের যত্ন

ঘরোয়া উপায়ে চুলের যত্ন নিন | Best hair care tips

Posted on April 25, 2020May 14, 20211

Our Tweets

Something went wrong with the twitter. Please check your credentials and twitter username in the twitter settings.

Users view

  • Rana on মেয়েদের সহবাসে রাজী করানোর কৌশল
  • Bishal on মেয়েদের সহবাসে রাজী করানোর কৌশল
  • সৌরভ on ফোরপ্লে কিভাবে করতে হয়: মেনে চলুন এই ৫টি টিপস্ পাবেন স্বর্গ সুখ
  • admin on ঠোঁটের কালো দাগ দূর করার উপায়: ঠোঁট করে তুলুন গোলাপী ও মসৃণ
  • tania on ঠোঁটের কালো দাগ দূর করার উপায়: ঠোঁট করে তুলুন গোলাপী ও মসৃণ

Latest Posts

বাংলা সেক্সি ভিডিও: ইন্টারনেট কাঁপানো সেরা ১০টি বাংলাদেশী সেক্সি ভিডিও

দেখুন ইন্টারনেট কাঁপানো সেরা জনপ্রিয় অভিনেত্রীদের বাংলা সেক্সি ভিডিও ও গ্ল্যামারাস মুহূর্ত

Posted on June 12, 2026June 12, 20260
শেয়ার বাজার কি এবং কিভাবে শুরু করবেন তা নিয়ে চিন্তিত? নতুনদের জন্য শেয়ার মার্কেট কীভাবে শিখবেন, একাউন্ট খোলার নিয়ম ও বিনিয়োগের A to Z গাইড পড়ুন শ্লোকপিডিয়া-তে।

শেয়ার বাজার কি এবং কিভাবে শুরু করবেন? নতুনদের জন্য A to Z গাইড

Posted on May 28, 2026May 28, 20260
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মূল আপডেট ২০২৬ ও আবেদন পদ্ধতি

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মূল আপডেট ২০২৬ ও আবেদন পদ্ধতি

Posted on May 23, 2026May 23, 20260
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আপডেট ২০২৬

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আপডেট ২০২৬: মহিলাদের জন্য বিরাট সুখবর, এবার মিলবে ৩০০০ টাকা!

Posted on May 23, 2026May 23, 20260
ইউটিউব থেকে টাকা ইনকাম করার উপায়

ইউটিউব থেকে টাকা ইনকাম করার উপায়: সম্পূর্ণ গাইড(২০২৬)

Posted on May 22, 2026May 22, 20260
দুধ বড় করার ঘরোয়া পদ্ধতি, ছোট স্তন বড় করার উপায়, ব্রেস্ট সাইজ বৃদ্ধির ব্যায়াম, তেল, খাবার, পাম্প মেশিন ও প্রাকৃতিক সমাধান সম্পর্কে বিস্তারিত জানুন।

দুধ বড় করার ঘরোয়া পদ্ধতি: বৈজ্ঞানিক তথ্য ও সঠিক উপায়

Posted on May 14, 2026May 14, 20260
Boudi Potanor Tips: বিবাহিত মহিলাদের মন জয় করার কার্যকরী কৌশল

Boudi Potanor Tips: বিবাহিত মহিলাদের মন জয় করার সম্মানজনক ও কার্যকরী কৌশল

Posted on May 1, 20260
মোবাইল দিয়ে এআই ভিডিও তৈরি করার উপায়: এআই জেনারেটেড কন্টেন্ট তৈরির সম্পূর্ণ গাইড

মোবাইল দিয়ে এআই ভিডিও তৈরি করার উপায়: এআই জেনারেটেড কন্টেন্ট তৈরির সম্পূর্ণ গাইড

Posted on April 27, 2026April 27, 20260
চ্যাট জিপিটি কি এবং কিভাবে ব্যবহার করবেন? (সম্পূর্ণ গাইড ২০২৬)

চ্যাট জিপিটি কি এবং কিভাবে ব্যবহার করবেন: এআই-সার্চ ও গুগলের জন্য একটি পূর্ণাঙ্গ গাইড

Posted on April 25, 2026April 27, 20260
শুভ সন্ধ্যা শুভেচ্ছা বার্তা, মেসেজ, স্ট্যাটাস, ছবি

শুভ সন্ধ্যা শুভেচ্ছা বার্তা, মেসেজ, স্ট্যাটাস, ছবি

Posted on July 17, 2022July 17, 20220

Popular Categories

  • Editor's pick (7)
  • Highlight (5)
  • slider (2)
  • বিনোদন (31)
  • ভাইরাল (17)
  • রান্নাবান্না ও রূপচর্চা (22)
  • রাশিফল ও ভবিষ্যৎ (10)
  • শরীর ও স্বাস্থ্য (29)
  • শ্লোক বা উক্তি (14)
  • সম্পর্ক (16)

Subscribe

Subscribe to our newsletter for useful tips and valuable resources.

Facebook Feed

Random Posts

Happy new year wishes in Bengali language নতুন বছরের শুভেচ্ছা বার্তা

Happy New Year Wishes in Bengali 2023: ইংরাজি নতুন বছরের শুভেচ্ছা বার্তা

Posted on December 31, 2021February 20, 20220
সুপ্রভাত শুভেচ্ছা বার্তা, শুভ সকাল ছবি, কবিতা, স্ট্যাটাস, মেসেজ

১৫+ বাছাই করা সুপ্রভাত শুভেচ্ছা বার্তা

Posted on June 19, 2022June 19, 20220
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মূল আপডেট ২০২৬ ও আবেদন পদ্ধতি

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মূল আপডেট ২০২৬ ও আবেদন পদ্ধতি

Posted on May 23, 2026May 23, 20260

Twitter Feed

Something went wrong with the twitter. Please check your credentials and twitter username in the twitter settings.

Latest Posts

বাংলা সেক্সি ভিডিও: ইন্টারনেট কাঁপানো সেরা ১০টি বাংলাদেশী সেক্সি ভিডিও

দেখুন ইন্টারনেট কাঁপানো সেরা জনপ্রিয় অভিনেত্রীদের বাংলা সেক্সি ভিডিও ও গ্ল্যামারাস মুহূর্ত

Posted on June 12, 2026June 12, 20260
শেয়ার বাজার কি এবং কিভাবে শুরু করবেন তা নিয়ে চিন্তিত? নতুনদের জন্য শেয়ার মার্কেট কীভাবে শিখবেন, একাউন্ট খোলার নিয়ম ও বিনিয়োগের A to Z গাইড পড়ুন শ্লোকপিডিয়া-তে।

শেয়ার বাজার কি এবং কিভাবে শুরু করবেন? নতুনদের জন্য A to Z গাইড

Posted on May 28, 2026May 28, 20260
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মূল আপডেট ২০২৬ ও আবেদন পদ্ধতি

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মূল আপডেট ২০২৬ ও আবেদন পদ্ধতি

Posted on May 23, 2026May 23, 20260
© 2026 Shlokpedia
Powered by WordPress | Theme: AccessPress Mag
  • Don’t Miss
  • About Us
  • Contact Us
  • Sitemap
Top
error: Content is protected !!