Skip to content
Friday, September 4, 2026
  • শ্লোক বা উক্তি
  • রাশিফল ও ভবিষ্যৎ
  • শরীর ও স্বাস্থ্য
  • ভাইরাল
  • রান্নাবান্না ও রূপচর্চা
  • বিনোদন
  • সম্পর্ক
  • দেখুন ইন্টারনেট কাঁপানো সেরা জনপ্রিয় অভিনেত্রীদের বাংলা সেক্সি ভিডিও ও গ্ল্যামারাস মুহূর্ত
  • শেয়ার বাজার কি এবং কিভাবে শুরু করবেন? নতুনদের জন্য A to Z গাইড
  • অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মূল আপডেট ২০২৬ ও আবেদন পদ্ধতি
  • লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আপডেট ২০২৬: মহিলাদের জন্য বিরাট সুখবর, এবার মিলবে ৩০০০ টাকা!
  • ইউটিউব থেকে টাকা ইনকাম করার উপায়: সম্পূর্ণ গাইড(২০২৬)
shlokpedia

শ্লোকপিডিয়া

জানুন জীবনের মন্ত্র

  • শ্লোক বা উক্তি
  • রাশিফল ও ভবিষ্যৎ
  • শরীর ও স্বাস্থ্য
  • ভাইরাল
  • রান্নাবান্না ও রূপচর্চা
  • বিনোদন
  • সম্পর্ক
X
You are here
Home > Editor's pick > ভোজন রসিক বাঙালির জন্য আজকের সমস্ত রেসিপি হলো পোস্ত বাহারী

ভোজন রসিক বাঙালির জন্য আজকের সমস্ত রেসিপি হলো পোস্ত বাহারী

  • Editor's pick
  • Highlight
  • রান্নাবান্না ও রূপচর্চা
by admin - April 6, 2020July 3, 20200
পোস্ত বাহারী রেসিপি
Share on FacebookShare
Share on TwitterTweet
Share on PinterestShare
Share on LinkedInShare
Share on DiggShare

পোস্ত এমন একটি জিনিস বাড়িতে তেমন কিছু না থাকলেও একপদের সবজি দিয়েও চটজলদি রান্না করা যায়। কথায় বলে রান্নায় পোস্ত বাটা দিয়ে ভালো করে রান্না করতে পারলে এটি নাকি মাছ – মাংস কেও হার মানিয়ে দেয়।
তাহলে একদম দেরী না করে ৯ রকমের পোস্ত বাহারী রেসিপি দেখুন আশা করি ভালো লাগবে।

পোস্ত বাহারী রেসিপি:

১. বেগুন পোস্ত

begun posto recipe
উপকরণ:-

বেগুন ২টো(বেগুন দুটি কে লম্বালম্বি ভাবে বোঁটাসমেত চার ভাগ করে কাটুন),১টা পেঁয়াজ কুঁচি,১টা টমেটো কুঁচি, পোস্ত বাটা ৪চা চামচ,সর্ষের তেল ২চামচ, টকদই ২চামচ, কালোজিরা হাফ চা চামচ,চিনি হাফ চা চামচ, হলুদ ১চা চামচ, লঙ্কা গুঁড়ো ১ চা চামচ, স্বাদ মতো নুন, কাঁচালঙ্কা ৩ টে, ধনেপাতা কুচি ২চামচ।

পদ্ধতি:-

বেগুনের টুকরো গুলোতে নুন ও হলুদ হাত দিয়ে ভালো করে মাখান। তেলে বেগুন উল্টেপাল্টে হালকা ভেজে তুলে নিন।ওই তেলে কালোজিরা দিয়ে ১০ সেকেন্ড পরেই পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। টমেটো কুঁচি দিয়ে ২-৩ মিনিট ক্ষেত্রে টক দই (নুন ও চিনি দিয়ে ফেটানো) দিন। লঙ্কাগুঁড়ো ও পোস্ত বাটা ৩চা চামচ) দিয়ে হালকা আঁচে ২-৩মিনিট কষতে থাকুন। মাঝে মধ্যে জলের ছিটে দিন। তাহলে মশলা পুড়ে যাবে না। হলুদ ও নুন দিন আন্দাজ মতো। মশলা থেকে তেল বেরিয়ে আসলে ১ কাপ জল দিয়ে দিন। কাঁচা লঙ্কা দিয়ে দিন। ঢাকনা খুলে বেগুন দিয়ে দিন। মশলার মধ্যে বেগুন গুলোকে উল্টেপাল্টে মাখিয়ে দিন খুব সাবধানে নিলে ঘেঁটে যাবে।২ মিনিট পর উপরে কাঁচা সর্ষের তেল ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন।

২. সিম পোস্ত

shim posto recipe
উপকরণ:-

সিম ১০-১২পিস, পোস্ত বাটা ২ চা চামচ, সর্ষের তেল ৩ চামচ, কালোজিরা হাফ চা চামচ, স্বাদমতো নুন,চিনি হাফ চা চামচ, হলুদ ১চা চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ,সাদা আর কালো সর্ষে বাটা ১ চা চামচ করে, কাঁচালঙ্কা ২টো।

পদ্ধতি:-

সিমগুলোকে দু’পাশ থেকে কেটে শিরা ছাড়িয়ে ফেলুন গোটা অবস্থাতেই। নুন ও হলুদ মাখিয়ে নিন। কড়াইয়ে তেল গরম হলে সিমগুলো দিয়ে হালকা আঁচে ভেজে নিন। দু’পাশ ভাজা হয়ে গেলে তুলে ফেলুন। কড়াইতে আরোও একটু তেল দিন। কালোজিরা দিয়ে ১০সেকেন্ড সাঁতলে নিন। কাঁচালঙ্কা দিন। হলুদ, নুন, চিনি একটা বাটিতে অল্প ২-৪ ফোঁটা জলে ফেটিয়ে নিয়ে ওই তেলে দিয়ে দিন। কম আঁচে কষতে থাকুন আরোও ১০ সেকেন্ড। এবার পোস্ত বাটা দিয়ে আর কিছুক্ষণ কষুন।মাঝে মধ্যে প্রয়োজন হলে জলের ছিটে দিন। এবার ভাজা সিম গুলো এই মশলায় দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নিন। মিনিট ২ পর জল দিয়ে দিন।এবারে ঢেকে ২ মিনিট রান্না হতে দিন।২ মিনিট পর ঢাকনা খুলে দেখুন সিমগুলো সিদ্ধ হয়েছে কিনা।না হলে আরো একটু সিদ্ধ হতে দিন। সবশেষে সর্ষে বাটা দিয়ে নেড়ে নিন। ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন। ইচ্ছে হলে এই রান্নায় কড়াইশুটি দিতে পারেন।

৩. পটল পোস্ত

potol posto recipe
উপকরণ:-

পটল ১০পিস, পোস্ত বাটা ৩ চা চামচ, কাঁচালঙ্কা ৩-৪টে, স্বাদমতো নুন, চিনি হাফ চা চামচ, হলুদ ১ চা চামচ, সর্ষের তেল ৩-৪ চা চামচ, টকদই ২ চা চামচ

পদ্ধতি:-

পটল গুলোর খোসা ছাড়িয়ে নিন। দু’পাশ অল্প করে চিড়ে রাখুন গোটা অবস্থাতেই। ভালো মতো নুন ও হলুদ মাখিয়ে নিন।
কড়াইতে তেল গরম হলে পটল দিয়ে দিন। দু’পাশ হালকা সোনালী করে ভেজে তুলে ফেলুন।ওই তেলেই আরোও একটু তেল দিন।দই এর মধ্যে নুন ও হলুদ ফেটিয়ে ওই তেলে দিয়ে নাড়তে থাকুন। কম আঁচে কমিয়ে রাখুন। এবার কাঁচালঙ্কা দিয়ে দিন আর পোস্ত বাটা দিয়ে কষতে থাকুন ভালো মতো নুন ও হলুদ দিয়ে।২ মিনিট কষানোর পর পটল দিয়ে আরও একটু কষিয়ে জল দিয়ে দিন।২মিনিট মাঝারি আঁচে রান্না করে মাখো মাখো হলে নামিয়ে ফেলুন।ঈয়া

আপনারা পড়ছেন পোস্ত বাহারী রেসিপি

শ্লোকপিডিয়া

৪. পোস্ত বড়া

posto bora recipe
উপকরণ:-

৩-৬ চামচ পোস্ত,বড়ো একটা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি ২টো, স্বাদ মতো নুন,তেল ৬ চামচ, চালের গুঁড়ো ২ চামচ, নিজের পছন্দ মতো আদা ও গোলমরিচের গুঁড়ো দিতে পারেন।

পদ্ধতি:-

আধঘন্টা পোস্ত ভিজিয়ে রাখুন। মিক্সিতে পোস্ত বেটে নিন।জল বেশি দেবেন না, তাহলে বড়া বানাতে অসুবিধা হবে।একটা বড়ো পাত্রে বাটা পোস্ত, চালের গুঁড়ো, কুচানো পেঁয়াজ, কুচানো লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে গোল গোল করে তারপর চেপ্টে দিয়ে বড়া বানিয়ে ফেলুন। কড়াইতে তেল গরম করুন। ৩-৪টে গোল্লা করা পোস্ত বড়া দিয়ে দিন। হালকা আঁচে ভাজতে দিন। দেখবেন দু’পিঠ যেন ভালো মতো ভাজা হয়। ভালো করে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে নামিয়ে নিন। পছন্দ মতো সস বা কাসুন্দি দিয়ে খান।

৫. আলু পোস্ত

aloo posto recipe
উপকরণ:-

আলু ৬০০ শো গ্ৰাম (মাঝারি আকৃতিতে গোল গোল টুকরো করে কেটে নিন), স্বাদ মতো নুন,৫-৬ টা কাঁচালঙ্কা,পোস্তবাটা, সর্ষের তেল, হলুদ গুঁড়ো

পদ্ধতি:-

কড়াইতে তেল দিন।তেল গরম হলে গরম তেলে আলু গুলোকে ছেড়ে দিন। নুন ও হলুদ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করতে থাকুন। ৪-৫ মিনিট অল্প আঁচে ঢেকে দিয়ে আলু গুলিকে সিদ্ধ হতে দিন। ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিয়ে পোস্ত বাটা দিয়ে দিন। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন কিছুক্ষণ। এখন আন্দাজ মতো জল দিন। জল অবশ্যই নির্ভর করছে আপনি রান্নাটিকে কতটা মাখো মাখো বানাবেন।জল দেবার পর গ্যাসের আঁচ কমিয়ে কড়াইতে ঢাকনা দিয়ে ১০ মিনিট রান্না হতে দিন।
এবার ঢাকনা খুলে একটু নেড়ে কাঁচালঙ্কা গুলো দিয়ে ১-২ মিনিট পর নামিয়ে নিন।

৬. ঝিঙে পোস্ত

jhinge posto
উপকরণ:-

১টা বড়ো আলু (লম্বা লম্বা করে কাটা),২টো মাঝারি ঝিঙে (ছুলে নিয়ে লম্বা টুকরো করে কাটা), সর্ষের তেল ২৫ গ্ৰাম,কালোজিরা হাফ চা চামচ,১ চা চামচ হলুদ গুঁড়ো,৪টে কাঁচালঙ্কা, পোস্ত বাটা ২৫ গ্ৰাম,জল ২০০ মিলি.

পদ্ধতি:-

কড়াইতে তেল দিন ।তেল গরম হলে কালোজিরাকে ভাজুন। এরপর কড়াইতে লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিন। আলুগুলোকে ২-৩ মিনিট ভেজে নিন। এবার ভাজার পর পুরো করে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিন। ঝিঙে গুলিকে আলুর সঙ্গে ২-৩ মিনিট নেড়ে নেবেন। এখন রান্নায় হলুদ গুঁড়ো, কাঁচালঙ্কা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিন। এবার পোস্ত বাটা দিয়ে দিন। পরিমাণ মতো জল ঢেলে দিন। কিছুক্ষণ পর তরকারিটি ফুটে উঠলে স্বাদ মতো নুন দিয়ে দিন। নুন দেওয়ার পর গ্যাসকে কম আঁচে রেখে ঢাকা দিয়ে রাখুন ৫-৭ মিনিট। ঢাকনা খুলে অল্প নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করুন।

৭. ভেন্ডী পোস্ত

vendi posto recipe
উপকরণ:-

ভেন্ডী (লম্বা করে কাটা),আলু (লম্বাভাবে সরু করে কাটা), পোস্ত ২চা চামচ(সর্ষে ও লঙ্কা দিয়ে বেটে রাখতে হবে), হলুদ হাফ চা চামচ, স্বাদমতো নুন, লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ,হাফ কাপ জল

পদ্ধতি:-

কড়াইতে তেল গরম হলে ভেন্ডী ও আলু ছেড়ে দিন। স্বাদমতো নুন ও হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকুন।অল্প ভাজা ভাজা হয়ে গেলে লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিন। গ্যাস মাঝারি আঁচে রাখুন। এবার পোস্ত বাটা দিয়ে গ্যাসের আঁচ বাড়িয়ে দিন। রান্নাকে ভালো মতো নাড়তে থাকুন যাতে ভেন্ডীর মধ্যে ভালো মতো পোস্ত বাটা মিশে যায়। এবার রান্নায় অল্প জল দিয়ে দিন। ভালো করে কষিয়ে নিন।৩-৪ মিনিট কড়াই ঢাকা দিয়ে রাখুন গ্যাসের আঁচ মাঝারি রেখে। এবার ঢাকনা খুলে অল্প নেড়ে গ্যাস থেকে কড়াই নামিয়ে নিন।

আপনারা পড়ছেন পোস্ত বাহারী রেসিপি

৮. পেঁয়াজ পোস্ত

peyaj posto recipe
উপকরণ:-

পেঁয়াজ কুচি ৫টা, নুন স্বাদমতো, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ,জিরা গুঁড়ো হাফ চা চামচ, ধনে গুঁড়ো হাফ চা চামচ, ৪ বড়ো চামচ পোস্ত বাটা, মাঝারি আকারের গোটা টমেটো কুচি,৪টে কাঁচালঙ্কা,গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ,অল্প পরিমাণে ধনেপাতা কুচি

পদ্ধতি:-

কড়াইয়ে তেল দিন।তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলি দিয়ে বাদামি করে ভেজে নিন। এবার একে একে নুন, হলুদ,লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। এইসময় গ্যাসের আঁচ মাঝারি তে রাখুন। এবার জিরা গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে দিয়ে ভালো করে নাড়ুন। এবারে রান্নাতে পোস্ত বাটা দিয়ে দিন। এবং পোস্তের বাটি ধোঁয়া অল্প জল রান্নায় দিয়ে নাড়তে থাকুন। এরপরে টমেটো কুচি ও কাঁচালঙ্কা রান্নায় দিন। এবার গ্যাস মাঝারি আঁচে রেখে রান্নাকে ৩-৪ মিনিট ঢেকে রেখে দিন। এবারে ঢাকনা তুলে গরম মশলা গুঁড়ো ও ধনেপাতা কুচি দিয়ে দিন।
অল্প নেড়ে গ্যাস বন্ধ করে নামিয়ে ফেলুন।

আরও পড়ুন – শিখে নেওয়া যাক পছন্দের ম্যাগির ৯ রকম রেসিপি

৯. শশা পোস্ত (sosaposta)

sosa posta recipe
উপকরণ:-

৩০০ গ্ৰাম শশা (বড়ো লম্বালম্বি ভাবে কাটা), ১টা পেঁয়াজ কুচি, কালোজিরা,১টা টমেটো কুচি,৫টা কাঁচালঙ্কা,১ চা চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, স্বাদমতো চিনি, পোস্ত বাটা ৩ বড়ো চা চামচ

পদ্ধতি:-

কড়াইতে তেল গরম হলে কালোজিরা দিয়ে দিন। কালোজিরা ভাজা ভাজা হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ অল্প ভাজা হলে শশার টুকরো গুলি দিয়ে ভালো ভাবে নাড়াচাড়া করুন। পেঁয়াজ আর শশা ভাজা হয়ে গেলে এটির মধ্যে দিয়ে দিন টমেটো কুচি ও কাঁচালঙ্কা। এবার স্বাদমতো নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষতে থাকুন। এবার গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ১০ মিনিট মতো কড়াইয়ে ঢাকা দিয়ে রাখুন। এবার ঢাকনা সরিয়ে অল্প চিনি ও পোস্ত বাটা দিয়ে দিন। পোস্ত বাটি ধোঁয়া অল্প জল রান্নায় দিয়ে ভালো করে নাড়ুন গ্যাসের আঁচ বাড়িয়ে। এবার রান্নায় কাঁচা জল দিয়ে দিন। আবার এটিকে ঢাকা দিয়ে রান্না হতে দিন ১০ মিনিট এই সময় অবশ্যই গ্যাসের আঁচ কমানো থাকবে। এবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলুন, শশা পোস্ত (sosaposta) তৈরি।

আজকের পোস্তের সমস্ত রেসিপি গুলি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের সাইটে। আর লকডাউনের অবসরে এগুলি বানিয়ে খাওয়ার আনন্দ মিস করবেন না।

Share on FacebookShare
Share on TwitterTweet
Share on PinterestShare
Share on LinkedInShare
Share on DiggShare
F1a6ccd26ae794940ef919862881331f
admin
https://www.shlokpedia.com

Post navigation

Previous article
বাড়িবন্দী তাতে কি! শিখে নেওয়া যাক পছন্দের ম্যাগির ৯ রকম রেসিপি
Next article
মুখের ব্রণ-র দাগ দূর করে মুখের তারুণ্য ফেরানোর কয়েকটি ঘরোয়া কৌশল

Leave a Reply Cancel reply

Recipe Rating




Exclusive Articles

beauty tips

এই ৭ টি বিউটি টিপস্ যা রাতারাতি আপনার ত্বককে উজ্জ্বল করে দেবে

Posted on March 28, 2020April 15, 20200
ফেসবুক প্রোফাইল লক

ফেসবুক প্রোফাইল লক ও আনলক করার সঠিক পদ্ধতি

Posted on June 25, 2020June 27, 20200
mishti pulao recipe

মিষ্টি পোলাও রান্নার প্রণালী | Bengali Mishti Pulao Recipe

Posted on March 28, 2020April 15, 20200
রসগোল্লা বানানোর রেসিপি

রসগোল্লা বানানোর রেসিপি: বাড়িতে বসে শিখে নিন রসগোল্লা বানানোর পদ্ধতি

Posted on September 20, 2020September 20, 20201
প্রিয়জনের মন ভালো করার উপায়

প্রিয়জনের মন ভালো করার উপায় | প্রেমিক ও প্রেমিকার মন ভালো করার উপায়

Posted on November 25, 2020November 25, 20200
চতুর্থ দফার লকডাউন

চতুর্থ দফার লকডাউনে কি কি ছাড় থাকছে? কি কি বিধিনিষেধ থাকছে?

Posted on May 25, 2020May 25, 20200
কোভিশিল্ড নাকি কোভ্যাক্সিন কোন প্রতিষেধক নিলে কাজ হবে বেশি?

কোভিশিল্ড নাকি কোভ্যাক্সিন কোনটি এগিয়ে সংক্রমণ থেকে রক্ষার ক্ষেত্রে?

Posted on May 1, 2021May 1, 20210
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মূল আপডেট ২০২৬ ও আবেদন পদ্ধতি

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মূল আপডেট ২০২৬ ও আবেদন পদ্ধতি

Posted on May 23, 2026May 23, 20260
আদার উপকারিতা

আদার উপকারিতা: জেনেনিন রান্নাঘরের অতি প্রয়োজনীয় মশলা আদার গুনাগুণ

Posted on November 22, 2020March 28, 20230
মধুমিতা সরকার

মধুমিতা সরকার: দেখেনিন মধুমিতা সরকারের সেনসেশনাল লুক

Posted on October 3, 2020October 3, 20201

Our Tweets

Something went wrong with the twitter. Please check your credentials and twitter username in the twitter settings.

Users view

  • Rana on মেয়েদের সহবাসে রাজী করানোর কৌশল
  • Bishal on মেয়েদের সহবাসে রাজী করানোর কৌশল
  • সৌরভ on ফোরপ্লে কিভাবে করতে হয়: মেনে চলুন এই ৫টি টিপস্ পাবেন স্বর্গ সুখ
  • admin on ঠোঁটের কালো দাগ দূর করার উপায়: ঠোঁট করে তুলুন গোলাপী ও মসৃণ
  • tania on ঠোঁটের কালো দাগ দূর করার উপায়: ঠোঁট করে তুলুন গোলাপী ও মসৃণ

Latest Posts

বাংলা সেক্সি ভিডিও: ইন্টারনেট কাঁপানো সেরা ১০টি বাংলাদেশী সেক্সি ভিডিও

দেখুন ইন্টারনেট কাঁপানো সেরা জনপ্রিয় অভিনেত্রীদের বাংলা সেক্সি ভিডিও ও গ্ল্যামারাস মুহূর্ত

Posted on June 12, 2026June 12, 20260
শেয়ার বাজার কি এবং কিভাবে শুরু করবেন তা নিয়ে চিন্তিত? নতুনদের জন্য শেয়ার মার্কেট কীভাবে শিখবেন, একাউন্ট খোলার নিয়ম ও বিনিয়োগের A to Z গাইড পড়ুন শ্লোকপিডিয়া-তে।

শেয়ার বাজার কি এবং কিভাবে শুরু করবেন? নতুনদের জন্য A to Z গাইড

Posted on May 28, 2026May 28, 20260
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মূল আপডেট ২০২৬ ও আবেদন পদ্ধতি

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মূল আপডেট ২০২৬ ও আবেদন পদ্ধতি

Posted on May 23, 2026May 23, 20260
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আপডেট ২০২৬

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আপডেট ২০২৬: মহিলাদের জন্য বিরাট সুখবর, এবার মিলবে ৩০০০ টাকা!

Posted on May 23, 2026May 23, 20260
ইউটিউব থেকে টাকা ইনকাম করার উপায়

ইউটিউব থেকে টাকা ইনকাম করার উপায়: সম্পূর্ণ গাইড(২০২৬)

Posted on May 22, 2026May 22, 20260
দুধ বড় করার ঘরোয়া পদ্ধতি, ছোট স্তন বড় করার উপায়, ব্রেস্ট সাইজ বৃদ্ধির ব্যায়াম, তেল, খাবার, পাম্প মেশিন ও প্রাকৃতিক সমাধান সম্পর্কে বিস্তারিত জানুন।

দুধ বড় করার ঘরোয়া পদ্ধতি: বৈজ্ঞানিক তথ্য ও সঠিক উপায়

Posted on May 14, 2026May 14, 20260
Boudi Potanor Tips: বিবাহিত মহিলাদের মন জয় করার কার্যকরী কৌশল

Boudi Potanor Tips: বিবাহিত মহিলাদের মন জয় করার সম্মানজনক ও কার্যকরী কৌশল

Posted on May 1, 20260
মোবাইল দিয়ে এআই ভিডিও তৈরি করার উপায়: এআই জেনারেটেড কন্টেন্ট তৈরির সম্পূর্ণ গাইড

মোবাইল দিয়ে এআই ভিডিও তৈরি করার উপায়: এআই জেনারেটেড কন্টেন্ট তৈরির সম্পূর্ণ গাইড

Posted on April 27, 2026April 27, 20260
চ্যাট জিপিটি কি এবং কিভাবে ব্যবহার করবেন? (সম্পূর্ণ গাইড ২০২৬)

চ্যাট জিপিটি কি এবং কিভাবে ব্যবহার করবেন: এআই-সার্চ ও গুগলের জন্য একটি পূর্ণাঙ্গ গাইড

Posted on April 25, 2026April 27, 20260
শুভ সন্ধ্যা শুভেচ্ছা বার্তা, মেসেজ, স্ট্যাটাস, ছবি

শুভ সন্ধ্যা শুভেচ্ছা বার্তা, মেসেজ, স্ট্যাটাস, ছবি

Posted on July 17, 2022July 17, 20220

Popular Categories

  • Editor's pick (7)
  • Highlight (5)
  • slider (2)
  • বিনোদন (31)
  • ভাইরাল (17)
  • রান্নাবান্না ও রূপচর্চা (22)
  • রাশিফল ও ভবিষ্যৎ (10)
  • শরীর ও স্বাস্থ্য (29)
  • শ্লোক বা উক্তি (14)
  • সম্পর্ক (16)

Subscribe

Subscribe to our newsletter for useful tips and valuable resources.

Facebook Feed

Random Posts

পোস্ত বাহারী রেসিপি

ভোজন রসিক বাঙালির জন্য আজকের সমস্ত রেসিপি হলো পোস্ত বাহারী

Posted on April 6, 2020July 3, 20200
চ্যাট জিপিটি কি এবং কিভাবে ব্যবহার করবেন? (সম্পূর্ণ গাইড ২০২৬)

চ্যাট জিপিটি কি এবং কিভাবে ব্যবহার করবেন: এআই-সার্চ ও গুগলের জন্য একটি পূর্ণাঙ্গ গাইড

Posted on April 25, 2026April 27, 20260
বিশ্বের সেরা উক্তি: ২৫+ বিশ্বের বিখ্যাত উক্তির সম্ভার

বিশ্বের সেরা উক্তি: ২৫+ বিশ্বের বিখ্যাত উক্তির সম্ভার

Posted on May 8, 2022May 8, 20220

Twitter Feed

Something went wrong with the twitter. Please check your credentials and twitter username in the twitter settings.

Latest Posts

বাংলা সেক্সি ভিডিও: ইন্টারনেট কাঁপানো সেরা ১০টি বাংলাদেশী সেক্সি ভিডিও

দেখুন ইন্টারনেট কাঁপানো সেরা জনপ্রিয় অভিনেত্রীদের বাংলা সেক্সি ভিডিও ও গ্ল্যামারাস মুহূর্ত

Posted on June 12, 2026June 12, 20260
শেয়ার বাজার কি এবং কিভাবে শুরু করবেন তা নিয়ে চিন্তিত? নতুনদের জন্য শেয়ার মার্কেট কীভাবে শিখবেন, একাউন্ট খোলার নিয়ম ও বিনিয়োগের A to Z গাইড পড়ুন শ্লোকপিডিয়া-তে।

শেয়ার বাজার কি এবং কিভাবে শুরু করবেন? নতুনদের জন্য A to Z গাইড

Posted on May 28, 2026May 28, 20260
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মূল আপডেট ২০২৬ ও আবেদন পদ্ধতি

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মূল আপডেট ২০২৬ ও আবেদন পদ্ধতি

Posted on May 23, 2026May 23, 20260
© 2026 Shlokpedia
Powered by WordPress | Theme: AccessPress Mag
  • Don’t Miss
  • About Us
  • Contact Us
  • Sitemap
Top
error: Content is protected !!