Skip to content
Friday, July 3, 2026
  • শ্লোক বা উক্তি
  • রাশিফল ও ভবিষ্যৎ
  • শরীর ও স্বাস্থ্য
  • ভাইরাল
  • রান্নাবান্না ও রূপচর্চা
  • বিনোদন
  • সম্পর্ক
  • দেখুন ইন্টারনেট কাঁপানো সেরা জনপ্রিয় অভিনেত্রীদের বাংলা সেক্সি ভিডিও ও গ্ল্যামারাস মুহূর্ত
  • শেয়ার বাজার কি এবং কিভাবে শুরু করবেন? নতুনদের জন্য A to Z গাইড
  • অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মূল আপডেট ২০২৬ ও আবেদন পদ্ধতি
  • লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আপডেট ২০২৬: মহিলাদের জন্য বিরাট সুখবর, এবার মিলবে ৩০০০ টাকা!
  • ইউটিউব থেকে টাকা ইনকাম করার উপায়: সম্পূর্ণ গাইড(২০২৬)
shlokpedia

শ্লোকপিডিয়া

জানুন জীবনের মন্ত্র

  • শ্লোক বা উক্তি
  • রাশিফল ও ভবিষ্যৎ
  • শরীর ও স্বাস্থ্য
  • ভাইরাল
  • রান্নাবান্না ও রূপচর্চা
  • বিনোদন
  • সম্পর্ক
X
You are here
Home > Don't Miss > রান্নাবান্না ও রূপচর্চা > রসগোল্লা বানানোর রেসিপি: বাড়িতে বসে শিখে নিন রসগোল্লা বানানোর পদ্ধতি

রসগোল্লা বানানোর রেসিপি: বাড়িতে বসে শিখে নিন রসগোল্লা বানানোর পদ্ধতি

  • রান্নাবান্না ও রূপচর্চা
by admin - September 20, 2020September 20, 20201
রসগোল্লা বানানোর রেসিপি
Share on FacebookShare
Share on TwitterTweet
Share on PinterestShare
Share on LinkedInShare
Share on DiggShare
Jump to Recipe Jump to Video Print Recipe

রসগোল্লা বানানোর রেসিপি/পদ্ধতি! মিষ্টি খেতে কে না ভালোবাসে আবার সেটা যদি হয় রসগোল্লা তালে তো আর কথাই নেই। বাঙ্গালীর হাজারো ঐতিহ্যের মধ্যে অন্যতম হল রসগোল্লা। মিষ্টিপ্রেমী বাঙ্গালীর রসগোল্লা ছাড়া ভাতের শেষ পাত একদম অসম্পূর্ণ । রসগোল্লার জন্ম এই বাংলায় নবীন চন্দ্র দাসের হাত ধরে। রসগোল্লা কাদের ঐতিহ্য তা নিয়ে চলছিল বাংলা বনাম ওড়িশার লড়াই। কিন্তু অবশেষে ২০১৭ সালে ঐতিহ্যের লড়াইয়ে জয়ের শিরোপা ছিনিয়ে নেয় বাংলা। আর শুধু আজ থেক নয় ১৮৬৮ সাল থেকেই রসগোল্লা কিন্তু সবার প্রিয়।

তাই আজ আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি আপনার আমার সকলের প্রিয় রসগোল্লা রেসিপি (রসগোল্লা বানানোর পদ্ধতি)।

তো চলুন আর দেরি না, এই পোস্ট থেকে শিখে নেওয়া যাক রসগোল্লা বানানোর পদ্ধতি(রসগোল্লা রেসিপি)।

রসগোল্লা বানানোর রেসিপি/পদ্ধতি অত্যন্ত সহজ, শুধু এর জন্য একটু সময়, ধৈর্য্য লাগবে আর বেসিক কতগুলি ধাপ মেনে চলতে হবে, আর অবশ্যই উপকরনের পরিমান সঠিক রাখতে হবে, কারন মনে রাখবেন পরিমানের উপর নির্ভর করেই কিন্তু একদম দোকানে বানানো রসগোল্লার স্বাদ পাবেন।

আমি এখানে ১০ জন খেতে পারে সেই হিসেবে আয়োজন করেছি।

রসগোল্লা তৈরির প্রস্তুতি

  • ৩ লিটার ক্রিমযুক্ত দুধ
  • ১ টি পাতিলেবু
  • ১ কাপ ময়দা
  • ৩ চামচ গুড়ো চিনি

আগেই বলেছিলাম যে রসগোল্লা বানানোর রেসিপির জন্য মূল কিছু ধাপ মেনে চলতে হব। এখন আমরা সেই ধাপসমূহ নিয়ে আলোচনা করবো।

ছানার বল তৈরির পদ্ধতিঃ-

১)প্রথমে একটি পাত্রে ক্রিমযুক্ত দুধ নিন। তারপর গ্যাস অন করে পাত্রটি গ্যাসের উপর রাখুন। এরপর ১০মিনিট ধরে দুধটি জ্বাল দিন। এবার ভালো ভাবে দুধ ফুটে উঠলে ২ চামচ পাতিলেবুর রস তার মধ্যে দিয়ে দিন। তারপর একটি চামচ দিয়ে ধীরে ধীরে নাড়ুন যতক্ষন না অবধি ছানা না কাটে।

২)ছানা আর জল আলাদা হয়ে এলে নাড়ানো বন্ধ করে গ্যাস অফ করে দিন। এরপর প্রায় ১০মিনিট ঠাণ্ডা হতে সময় দিন।

৩) এবার পাতলা সুতির কাপড়ের মধ্যে ছানাটা নিয়ে জল থেকে আলাদা করে নিন, মাঝে একবার ছানাটা থান্ডা জল দিয়ে ধুয়ে নিন যাতে লেবুর রসের গন্ধ না থাকে। এরপর হাত দিয়ে আস্তে চিপে চিপে ছানার ভিতরে থাকা সমস্ত জল বের করে নিতে হবে। কারন জল থাকলে কিন্তু রসগোল্লা ভেঙে যেতে পারে।

৪)ছানার জল ছাঁকার সময় কোনভাবে জোরে প্রেসার দাওয়া যাবে না এতে ছানার ভিতরের মশ্রারাইজার চলে যায় ফলে মিষ্টি শক্ত হয়ে যেতে পারে। এরপর ছানা সমেত কাপড়টি বেঁধে ৪০ মিনিট ঝুলিয়ে রাখুন।

৫) ৪০ মিনিট হয়ে গেলে ছানাটা নামিয়ে একটি বড় প্লেইন পাত্রের মধ্যে রাখুন , তারপর তার মধ্যে ৩ চামচ ময়দা ও গুড়ো চিনি দিয়ে ভালো করে হাতের তালু দিয়ে নিচ থেকে উপরের দিকে ঘষুন যতক্ষন না অবধি ছানাটা মসৃণ না হচ্ছে। খেয়াল রাখতে হবে ছানার মধ্যে যেন কোন দলা না থাকে।

৬) ছানা মসৃণ হয়ে গেছে রসগোল্লার আকারের ন্যায় গোল গোল করে গড়ে দিন।

শিরা তৈরির পদ্ধতিঃ-

  • ৩ কাপ চিনি
  • ৮ কাপ জল
  • ২ টি এলাচ

৭) প্রথমে একটি পাত্রে ৩ কাপ চিনি নিয়ে নিন। (এখানে বলে রাখি অনেকেই কম মিষ্টি খেতে পছন্দ করেন কিন্তু রসগোল্লার আসল স্বাদ পেতে গেলে মিস্টি একটু বেশী লাগে)। এরপর ৮ কাপ জল দিয়ে দিন চিনির মধ্যে ( শিরা বেশী ঘন না হয় তার জন্য জল বেশী নিতে হয়, কারণ ছানাতে কোন স্বাদ থাকে না শিরার মাধ্যমেই রসগোল্লা মিষ্টি হয়)। ২ টুকরো এলাচ হালকা থেঁতো করে শিরার মধ্যে দিয়ে দিন এতে সুন্দর গন্ধ আসবে মিষ্টি থেকে। এরপর গ্যাস অন করে ১০ মিনিট মতো নিভু আঁচে ফোটান । ১০ মিনিট হয়ে গেলে হাতে নিয়ে শিরার ঘনত্ব দেখে নিন।

রসগোল্লা তৈরির পদ্ধতিঃ-

৮) শিরা ফোটার সময় আগে তৈরি করে রাখা ছানার বলগুলি তার মধ্যে দিয়ে ১০ থেকে ১৫ মিনিট ঢেকে রেখে দিন। বলগুলি দেওয়ার পর কোনভাবে নাড়ানো যাবে না। ১৫ মিনিট হয়ে গেলে গ্যাস অফ করে আরও ১০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন যাতে রসগোল্লার মধ্যে রসগুলো ঢুকতে পারে।

৯) রসগোল্লা সম্পূর্ণ তৈরি হয়েছে কিনা বুঝতে একটি বাটিতে নর্মাল জল দিয়ে তার মধ্যে একটি রসগোল্লা দিয়ে দিন, যদি রসগোল্লাটি জলের মধ্যে ডুবে যায় তো বুঝবেন আপনার সম্পূর্ণ রসগোল্লা তৈরি।

১০) এবার হয় গরম গরম রসগোল্লা উপভোগ করুন বা ২ ঘণ্টা রেখে ঠাণ্ডা করে উপভোগ করুন আপনার পছন্দের রসগোল্লা।

দোকানের মতো অতুলনীয় রসগোল্লা তৈরির জন্য কি কি প্রয়োজনীয় ?

দোকানের ন্যায় মিষ্টির স্বাদ পেতে মনে রাখতে বিশেষ কিছু উপকরনের বিষয়।

ক্রিমযুক্ত দুধ-

আমরা অনেকেই রসগোল্লা তৈরির জন্য নর্মাল গরুর দুধ ব্যবহার করি। কিন্তু সব সময় ক্রিমযুক্ত দুধ ব্যবহার করা উচিত । কারণ ক্রিম দুধের স্বাদ অন্যন্য দুধের থেকে সম্পুর্ণ আলাদা আর একটু তৈলাক্ত হয় । এতে এক্সটা ফ্যাট থাকে। আর এই দুধ ব্যবহারে রসগোল্লা নরম হয়, খেতেও বেশ লোভনীয় হয়।

এলাচ-

এলাচ চিনির শিরায় দিলে আর গন্ধটাই লাজাবাব হয়। এলাচের মধ্যে যে এরোমা থাকে তা মিষ্টির মধ্যে অতুলনীয়ভাবে অন্য ধরনের আমেজ সৃষ্টি করে। কিন্তু এক্ষেত্রে ভুলেও বড় এলাচ ব্যবহার করবেন না। মিষ্টির ক্ষেত্রে সর্বদা ছোট এলাচ প্রযোজ্য।

ছোট দানার চিনি-

চিনি দুই রকমের হয় বড় দানার চিনি ও ছোট দানার চিনি। কিন্তু এক্ষেত্রে ছোট দানার চিনি ব্যবহার করা হয়। কারন ছোট দানার চিনি সহজেই গলে যায়, জল বেশী ফোটাতে হয় না এর হলে শিরার পরিমান ঠিক থাকে। কিন্তু বড় দানা ব্যবহার করলে সময় বেশী লাগে উপরিউন্তু প্রয়োজনে আরও জল দিতে হয়।

কাঠের পাটাতন-

যে কোন মিষ্টির দোকানে খেয়াল করলে দেখবেন তারা ছানা মাখার জন্য কাঠের পাটাতন ব্যবহার করে থাকে। কারন এতে ছানা মাখা ভালো হয়, কোন দলা ভাব থাকে না। কিন্তু বাড়িতে কাঠের পাটাতন না থাকলে বিকল্প হিসেবে কাঠের পাটাতন ব্যবহার করতে পারেন।

সবথেকে ভালো রসগোল্লা কিভাবে বানাবে?

সবথকে ভালো স্পঞ্জের রসগোল্লা বানাতে গেলে যে সকল বিষয়ের উপর নজর দিতে হবে।

ছানার মিশ্রণ তৈরি-

রসগোল্লা আসল দিক হল রসগোল্লা তৈরির জন্য বল সঠিকভাবে গড়তে হবে। আর জন্য যখন ছানা মাখা হবে সেটা যেন খুব মসৃণ হয়। তার মধ্যে কোনভাবে দলা না থাকে। তাই গুঁড়ো দুধ ও ময়দা দেওয়ার সময় চালনি দিয়ে ভালো ভাবে চেলে নেবেন।

শিরার মিশ্রণ-

শিরার মিশ্রণের ঘনত্ব খুব জরুরি রসগোল্লা তৈরির ক্ষেত্রে। কারন ঘনত্ব বেশী হলে রস ঢুকবে না মিষ্টির মধ্যে উল্টে বেশী আঠালো হয়ে যাবে যার ফলে ঠাণ্ডা হয়ে গেছে দানা পাকিয়ে যাওয়ার সম্ভবনা থাকে, এক্ষেত্রে সেটি দানাদার মতো দেখতে হয়ে যাবে।

আরও পড়ুন – ডালগোনা কফি বানানোর পদ্ধতি: বাড়িতেই বানিয়ে ফেলুন নিমেষে

এবার তো জেনে নিলেন রসগোল্লা বানানোর রেসিপি/পদ্ধতি । মাত্র ৪ ঘণ্টায় কিভাবে তৈরি হয়ে যাবে আপনার মনের মতো মিষ্টি। তাই আর দেরি না করে ঝটপট একবার ট্রাই করে ফেলুন যাতে বাড়িতে কোন অথিতি আশার কথা থাকলে শেষ পাত হোক কিংবা শুরু, কিনে আনা বাইরের মিষ্টির দোকানের রসগোল্লা আর খাওয়াতে না হয়। তাঁদের আপনার নিজের হাতে তৈরি রসগোল্লা খাওয়ার সুযোগ করে দিন। সবাইকে আনন্দ দিন, আর নিজেও উপভোগ করুন ।

রসগোল্লা বানানোর রেসিপি! ছানা তৈরি করে, ছানাকে ভালোভাবে মসৃণ ভাবে মেখে মাঝারি আকৃতির বল বানিয়ে চিনির শিরায় ডুবিয়ে ৩ থেকে ৪ ঘণ্টা রেখে ঠাণ্ডা হলে পরিবেশন করুন, হাতে তৈরি স্পঞ্জের রসগোল্লা।
রসগোল্লা বানানোর রেসিপি
Print Pin
5 from 1 vote

রসগোল্লা বানানোর রেসিপি | রসগোল্লা বানানোর পদ্ধতি

রসগোল্লা বানানোর রেসিপি! ছানা তৈরি করে, ছানাকে ভালোভাবে মসৃণ ভাবে মেখে মাঝারি আকৃতির বল বানিয়ে চিনির শিরায় ডুবিয়ে ৩ থেকে ৪ ঘণ্টা রেখে ঠাণ্ডা হলে পরিবেশন করুন, হাতে তৈরি স্পঞ্জের রসগোল্লা।
Course Dessert
Cuisine Indian
Keyword রসগোল্লা বানানোর পদ্ধতি, রসগোল্লা বানানোর রেসিপি, রসগোল্লা রেসিপি
Prep Time 1 hour hour 10 minutes minutes
Cook Time 35 minutes minutes
Total Time 1 hour hour 45 minutes minutes
Servings 10 প্লেট
Calories 0.106kcal
Author admin
Cost ₹200

Equipment

  • কড়াই
  • থালা
  • কাঠের পাটাতন
  • সসপেন
  • হাতা

Ingredients

  • ৩ লিটার ক্রিমযুক্ত দুধ
  • ১ টি পাতিলেবু
  • ১ কাপ ময়দা
  • ৩ চামচ গুড়ো চিনি
  • ৩ কাপ চিনি
  • ৮ কাপ জল
  • ২ টি এলাচ

Instructions

ছানা তৈরি করতে

  • একটি পাত্র নিয়ে তার মধ্যে ক্রিমযুক্ত দুধ নিন
  • তার মধ্যে ২ চামচ পাতিলেবুর রস ঢালুন
  • ছানা কেটে গেলে ঠান্ডা জল দিয়ে ছানাটা ধুয়ে নিন
  • ৪০ মিনিট ধরে ছানাটা কাপড়ের মধ্যে বেঁধে ঝুলিয়ে রাখুন
  • একটি কাঠের পাটাতনে ছানা, ৩ চামচ ময়দা, গুড়ো চিনি নিয়ে মসৃণভাবে মেখে নিন
  • হাতে নিয়ে গোল গোল করে বল তৈরি করে নিন

শিরা তৈরির পদ্ধতি

  • পাত্রে ৩ কাপ চিনি নিন
  • ৮ কাপ জল নিন
  • চিনি ও জল একসাথে ফুটিয়ে শিরা তৈরি করুন
  • এলাচ ত্থেতো করে শিরার মধ্যে দিন

রসগোল্লা তৈরির শেষ ধাপ

  • শিরা হয়ে গেলে তার ঘনত্ব দেখে নিন
  • তৈরি করা বল গুলো শিরার মধ্যে ঢালুন
  • ঢালার পর আর নাড়াবেন না
  • এইভাবে ১৫ মিনিট ফুটতে দিন নিভু আঁচে
  • গ্যাস অফ করে ১০ মিনিট রেখে দিন
  • ৩ -৪ ঘণ্টা রেখে পরিবেশন করুন।

Video

Notes

মাথায় রাখবেন যদি জল বেশী শুষে যায় তাহলে আলদা করে জল দিতে পারেন।
Share on FacebookShare
Share on TwitterTweet
Share on PinterestShare
Share on LinkedInShare
Share on DiggShare
F1a6ccd26ae794940ef919862881331f
admin
https://www.shlokpedia.com

Post navigation

Previous article
জীবন নিয়ে উক্তি(Quotes About Life): সফল জীবনের চাবিকাঠি
Next article
হুমায়ূন আহমেদ উক্তি | Humayun Ahmed Quotes

One thought on “রসগোল্লা বানানোর রেসিপি: বাড়িতে বসে শিখে নিন রসগোল্লা বানানোর পদ্ধতি”

  1. Ca3a4beaa68d21a0c28be2cac4d21fb8Tushar says:
    September 20, 2020 at 8:57 pm

    5 stars
    Thanks for the recipe.

    Reply

Leave a Reply Cancel reply

Recipe Rating




Exclusive Articles

Mahalaya Wishes in Bengali and English: মহালয়ার শুভেচ্ছা বার্তা

Mahalaya Wishes in Bengali: মহালয়ার শুভেচ্ছা বার্তা

Posted on January 30, 2022January 30, 20220
চিকেন বিরিয়ানি রেসিপি(Chicken Biryani Recipe)

চিকেন বিরিয়ানি রেসিপি(Chicken Biryani Recipe): বাড়িতেই বানিয়ে ফেলুন

Posted on September 14, 2020September 16, 20201
লম্বা হওয়ার সহজ উপায়

লম্বা হওয়ার সহজ উপায়: দেখুন কিছু কার্যকরী টিপস

Posted on November 27, 2020November 27, 20202
কেরলে হাতি হত্যা 2020

কেরলে হাতি হত্যা 2020: প্রতিবাদে মিমি, রাজ-শুভশ্রী থেকে বিরাট রোহিত

Posted on June 5, 2020October 8, 20200
বাসক পাতার উপকারিতা

বাসক পাতার উপকারিতা: জেনে নেওয়া যাক বাসক পাতার নানাবিধ গুনাবলী

Posted on October 4, 2020October 4, 20200
মিত্র অ্যাপ ও রিমুভ চায়না অ্যাপ

গুগল প্লে স্টোর থেকে বাতিল হল ‘মিত্র অ্যাপ’ ও ‘রিমুভ চায়না অ্যাপ’

Posted on June 5, 2020June 5, 20200
কোলেস্টেরল কমানোর ঘরোয়া উপায়

কোলেস্টেরল কি: কোলেস্টেরল কমানোর ঘরোয়া উপায়

Posted on April 10, 2021April 10, 20212
দূর্গা পূজা

দূর্গা পূজা: দেখেনিন উত্তর ও দক্ষিণ কলকাতার সেরা বনেদি বাড়ির দূর্গাপূজা

Posted on October 2, 2020October 2, 20200
অন্তঃসত্ত্বা হয়েও রোজা রেখেই কোভিড রোগীদের সেবায় মত্ত মানবিক নার্স

অন্তঃসত্ত্বা হয়েও রোজা রেখেই কোভিড রোগীদের সেবায় মত্ত মানবিক নার্স

Posted on April 25, 2021April 25, 20210
অরিজিৎ Arijit

আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে অরিজিৎ এর ছায়াছবি (অরিজিৎ ভক্তরা কোথায়)

Posted on March 28, 2020April 15, 20200

Our Tweets

Something went wrong with the twitter. Please check your credentials and twitter username in the twitter settings.

Users view

  • Rana on মেয়েদের সহবাসে রাজী করানোর কৌশল
  • Bishal on মেয়েদের সহবাসে রাজী করানোর কৌশল
  • সৌরভ on ফোরপ্লে কিভাবে করতে হয়: মেনে চলুন এই ৫টি টিপস্ পাবেন স্বর্গ সুখ
  • admin on ঠোঁটের কালো দাগ দূর করার উপায়: ঠোঁট করে তুলুন গোলাপী ও মসৃণ
  • tania on ঠোঁটের কালো দাগ দূর করার উপায়: ঠোঁট করে তুলুন গোলাপী ও মসৃণ

Latest Posts

বাংলা সেক্সি ভিডিও: ইন্টারনেট কাঁপানো সেরা ১০টি বাংলাদেশী সেক্সি ভিডিও

দেখুন ইন্টারনেট কাঁপানো সেরা জনপ্রিয় অভিনেত্রীদের বাংলা সেক্সি ভিডিও ও গ্ল্যামারাস মুহূর্ত

Posted on June 12, 2026June 12, 20260
শেয়ার বাজার কি এবং কিভাবে শুরু করবেন তা নিয়ে চিন্তিত? নতুনদের জন্য শেয়ার মার্কেট কীভাবে শিখবেন, একাউন্ট খোলার নিয়ম ও বিনিয়োগের A to Z গাইড পড়ুন শ্লোকপিডিয়া-তে।

শেয়ার বাজার কি এবং কিভাবে শুরু করবেন? নতুনদের জন্য A to Z গাইড

Posted on May 28, 2026May 28, 20260
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মূল আপডেট ২০২৬ ও আবেদন পদ্ধতি

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মূল আপডেট ২০২৬ ও আবেদন পদ্ধতি

Posted on May 23, 2026May 23, 20260
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আপডেট ২০২৬

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আপডেট ২০২৬: মহিলাদের জন্য বিরাট সুখবর, এবার মিলবে ৩০০০ টাকা!

Posted on May 23, 2026May 23, 20260
ইউটিউব থেকে টাকা ইনকাম করার উপায়

ইউটিউব থেকে টাকা ইনকাম করার উপায়: সম্পূর্ণ গাইড(২০২৬)

Posted on May 22, 2026May 22, 20260
দুধ বড় করার ঘরোয়া পদ্ধতি, ছোট স্তন বড় করার উপায়, ব্রেস্ট সাইজ বৃদ্ধির ব্যায়াম, তেল, খাবার, পাম্প মেশিন ও প্রাকৃতিক সমাধান সম্পর্কে বিস্তারিত জানুন।

দুধ বড় করার ঘরোয়া পদ্ধতি: বৈজ্ঞানিক তথ্য ও সঠিক উপায়

Posted on May 14, 2026May 14, 20260
Boudi Potanor Tips: বিবাহিত মহিলাদের মন জয় করার কার্যকরী কৌশল

Boudi Potanor Tips: বিবাহিত মহিলাদের মন জয় করার সম্মানজনক ও কার্যকরী কৌশল

Posted on May 1, 20260
মোবাইল দিয়ে এআই ভিডিও তৈরি করার উপায়: এআই জেনারেটেড কন্টেন্ট তৈরির সম্পূর্ণ গাইড

মোবাইল দিয়ে এআই ভিডিও তৈরি করার উপায়: এআই জেনারেটেড কন্টেন্ট তৈরির সম্পূর্ণ গাইড

Posted on April 27, 2026April 27, 20260
চ্যাট জিপিটি কি এবং কিভাবে ব্যবহার করবেন? (সম্পূর্ণ গাইড ২০২৬)

চ্যাট জিপিটি কি এবং কিভাবে ব্যবহার করবেন: এআই-সার্চ ও গুগলের জন্য একটি পূর্ণাঙ্গ গাইড

Posted on April 25, 2026April 27, 20260
শুভ সন্ধ্যা শুভেচ্ছা বার্তা, মেসেজ, স্ট্যাটাস, ছবি

শুভ সন্ধ্যা শুভেচ্ছা বার্তা, মেসেজ, স্ট্যাটাস, ছবি

Posted on July 17, 2022July 17, 20220

Popular Categories

  • Editor's pick (7)
  • Highlight (5)
  • slider (2)
  • বিনোদন (31)
  • ভাইরাল (17)
  • রান্নাবান্না ও রূপচর্চা (22)
  • রাশিফল ও ভবিষ্যৎ (10)
  • শরীর ও স্বাস্থ্য (29)
  • শ্লোক বা উক্তি (14)
  • সম্পর্ক (16)

Subscribe

Subscribe to our newsletter for useful tips and valuable resources.

Facebook Feed

Random Posts

ফেসবুক

ফেসবুক: সম্পূর্ণ গাইড এবং টিপস ও ট্রিক্স

Posted on June 20, 2020May 1, 20214
মাজার ব্যাথা

মাজার ব্যাথা সারানোর উপায়: জেনে নিন কিভাবে মুক্তি পাবেন এই রোগ থেকে

Posted on October 2, 2020October 2, 20202
মানসিক রোগের লক্ষণসমূহ, মানসিক রোগ থেকে মুক্তির উপায়

মানসিক রোগের লক্ষণসমূহ | মানসিক রোগ থেকে মুক্তির উপায়

Posted on April 24, 2021April 24, 20210

Twitter Feed

Something went wrong with the twitter. Please check your credentials and twitter username in the twitter settings.

Latest Posts

বাংলা সেক্সি ভিডিও: ইন্টারনেট কাঁপানো সেরা ১০টি বাংলাদেশী সেক্সি ভিডিও

দেখুন ইন্টারনেট কাঁপানো সেরা জনপ্রিয় অভিনেত্রীদের বাংলা সেক্সি ভিডিও ও গ্ল্যামারাস মুহূর্ত

Posted on June 12, 2026June 12, 20260
শেয়ার বাজার কি এবং কিভাবে শুরু করবেন তা নিয়ে চিন্তিত? নতুনদের জন্য শেয়ার মার্কেট কীভাবে শিখবেন, একাউন্ট খোলার নিয়ম ও বিনিয়োগের A to Z গাইড পড়ুন শ্লোকপিডিয়া-তে।

শেয়ার বাজার কি এবং কিভাবে শুরু করবেন? নতুনদের জন্য A to Z গাইড

Posted on May 28, 2026May 28, 20260
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মূল আপডেট ২০২৬ ও আবেদন পদ্ধতি

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মূল আপডেট ২০২৬ ও আবেদন পদ্ধতি

Posted on May 23, 2026May 23, 20260
© 2026 Shlokpedia
Powered by WordPress | Theme: AccessPress Mag
  • Don’t Miss
  • About Us
  • Contact Us
  • Sitemap
Top
error: Content is protected !!