রমজান মাসের কারনে চলছে রোজার উপোস তার উপর চার মাসের অন্তঃসত্ত্বা, তাতে কি হয়েছে নিজের কর্তব্য পালন থেকে একবারও সরে আসেননি গুজরাটের সুরাট শহরের অটল কোভিড কেয়ার ইউনিটে কর্মরত নার্স ন্যান্সি আয়েজা মিস্ত্রি। তার দায়িত্ববোধ ও কর্তব্যপরায়নতা এই কঠিন সময়ে অবাক করেছে সুরাটবাসীকে। রোজা রাখার কারণে একেই শরীর দূর্বল, উপরন্ত অন্তঃসত্ত্বা এই সময়ে করোনা সংক্রমণ ওনার জন্য হতে পারে মারাত্মক, সব জানা সত্ত্বেও কর্তব্য থেকে এক পা ও পিছু হাটেন নি ন্যান্সি।
নিজের সুরক্ষার তোয়াক্কা না করেই সেবা করে চলেছেন কোভিড আক্রান্ত রোগীদের। হামেশাই সারাদিনে নামমাত্র খাবার খেয়ে ৭ থেকে ৮ ঘন্টা ডিউটি করে চলেছেন প্রতিদিন। নিদির্ষ্ট কোভিডবিধি কড়া ভাবে মেনেই প্রতিদিন নিজের কর্তব্য করে চলেছেন সেই কোভিডের প্রথম ঢেউয়ের সময় থেকেই।
ন্যান্সি জানিয়েছেন, “আমি অন্তঃসত্ত্বা হলেও আমার কাধে যে দায়িত্ব রয়েছে তা বর্তমান সময়ে পালন করা খুবই গুরুত্বপূর্ণ, আল্লাহর আশীর্বাদে এই পবিত্র রমজান মাসেও আমি রোগীদের সেবায় নিজেকে নিয়োজিত করতে সক্ষম হয়েছি এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা।”
আরও পড়ুন – মানসিক রোগের লক্ষণসমূহ | মানসিক রোগ থেকে মুক্তির উপায়
আমরা আশাকরি উনি এভাবেই সুস্থতার সাথে রোগীদের সেবা করতে সক্ষম হন এবং ভবিষ্যতে যেন সুস্থ সবল ভাবে সন্তানকে পৃথিবীর আলো দেখাতে পারেন।
উৎস – ইন্টারনেট
সোশ্যাল মিডিয়া এবং গ্ল্যামার ওয়ার্ল্ড এখন একে অপরের পরিপূরক। প্রতিদিন হাজারো কনটেন্টের ভিড়ে বিনোদন প্রেমীরা…
শ্লোকপিডিয়া (Shlokpedia)-তে আপনাকে স্বাগত! আপনি যদি আর্থিক স্বাধীনতা অর্জন করতে চান এবং নিজের টাকাকে নিজের…
শ্লোকপিডিয়া-তে আপনাকে স্বাগত! পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে অন্যতম আলোচিত একটি বিষয় হলো অন্নপূর্ণা…
রাজ্যের মা-বোনেদের জন্য ২০২৬ সাল নিয়ে এসেছে একের পর এক যুগান্তকারী পরিবর্তন। আপনি যদি "লক্ষ্মীর…
বর্তমান ডিজিটাল যুগে অনলাইনে আয়ের অন্যতম জনপ্রিয় এবং নির্ভরযোগ্য মাধ্যম হলো ইউটিউব। আপনি যদি YouTube…
আজকাল অনেক নারীই তাদের শারীরিক গঠন এবং স্তনের আকার নিয়ে সচেতন। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য অনেকেই…