শরীর ও স্বাস্থ্য

আমলকির উপকারিতা: জানুন আমলকির ৪ রকমের গুনাবলী

আমলকি মানুষের শরীরে সমস্ত উপকারী ভেষজের মধ্যে এক অনন্য দৃষ্টান্ত। কেউ যদি প্রত্যেক দিন একটি করে গোটা আমলকি খেতে পারে তবে ধীরে ধীরে আমলকির উপকারিতা নজরে আসবে। অনেক রোগ ব‍্যধি তাকে ছুঁতেও পারবে না। এই ফলটি অনেকে অনেক রকম করে খান কেউ টুকরো করে কেটে খান, কেউ গুড়ো করে শুখিয়ে খান, কেউ আবার কেটে তা শুখিয়ে নুন দিয়ে খান, আবার সেদ্ধ করে খাওয়া যায় এই ফল। তবে কাঁচা আমলকি খাওয়ার উপকারিতা অনেক বেশি। আগেই বললাম অনন্য ভেষজ এটি, তাহলে চলুন জেনে নিই কি কি গুনাবলীর জন্য আমলকিকে আমরা অনন্য বলে থাকি।

এবার তাহলে জেনে নেওয়া যাক আমলকির প্রতিটি ধরন কীভাবে শরীরের কোন কোন উপকারে লাগে।

  • আমলকি গুড়োর উপকারিতা
  • আমলকির রসের উপকারিতা
  • শুকনো আমলকির উপকারিতা
  • আমলকি বীজের উপকারিতা

এবার এই উপকারিতা গুলি বিশ্লেষণের মাধ্যমে আমলকির গুণাগুণ বর্ণনা করা যাক:

১)আমলকি গুড়োর উপকারিতা:

আলসার বা গ্যাস্ট্রিকের মতো বেদনাদায়ক রোগে অত্যন্ত ফল দায়ক হল আমলকি। আমলকি গ্যাসের সমস্যা সমাধান করতে খুবই দ্রুততার সাথে কাজ করে। তাই প্রত্যহ একটি করে আমলকি খাওয়া উচিত। সলিউবল ফাইবার যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তা প্রচুর পরিমাণে আমলকিতে পাওয়া যায়। দৃষ্টি শক্তি বৃদ্ধি করতে আমলকি খুবই অপরিহার্য একটি উপাদান।আমলকি হার্টের ক্ষেত্রে উপকারী, কারণ আমলকির উপকারিতা হার্টের ব্লক আটকায় এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে এই আমলকির গুড়ো।

২) আমলকির রসের গুণগত উপকারিতা:

আমলকির রস শীতকালীন সমস্ত রোগের উপশমে সাহায্য ক‍রে। আমলকিতে আছে পৌষ্টিক উপাদান তাই মধুর সাথে মিশিয়ে খেলে শীতকালীন ব্যধি আর কাবু ক‍রতে পারবে না। আমলকির রস চুল ও ত্বকের জন্য খুব উপকারী। আমলকির রস চুলে লাগালে চুলের ঘনত্ব বাড়ে এবং চুল ঘন কালো হয় এবং চুলের গোড়া শক্ত করে। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে আমলকির রস। ব্রঙ্কাইটিস ও অ্যজমা তেও এই রস খুব উপকারী। এছাড়াও, ফুসফুসের শক্তি বাড়িয়ে আরও শক্তিশালী করে তোলে আমলকি। লোহিত কনিকাকে সক্রিয় করে তোলে আমলকির রস অর্থাৎ এটি শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে তোলে।

৩)শুকনো আমলকির উপকারিতা:

আমলকির উপকারিতা শুধুমাত্র কাঁচা আমলকিতে নয় শুকনো আমলকিতেও পাওয়া যায়। আমলকি যেহেতু বছরের সব সময় পাওয়া যায় না তাই এই ফলকে স্টোর করে রাখতেই হয়। শুকনো আমলকি অনিদ্রা জনিত রোগ নিরাময়ে সক্ষম। এটি শুকনো করে বেটে মাখন বা ঘি মিশিয়ে মাথায় লাগালে তাড়াতাড়ি ঘুম আসে।এছাড়া রোজ দুবেলা খাবার পর শুকনো আমলকি খেলে হজম ভালো হয় তাই অ্যাসিডিটি অনেক কম হয়, তাই যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তাদের কাছে শুকনো আমলকি উপকারী। এছাড়াও কফ, বমি, গা গুলিয়ে ওঠা প্রভৃতির প্রতিশেধক আমলকি থেকেই আমরা পেয়ে থাকি।এছাড়াও কোষকে নতুনভাবে গড়ে তুলতে শুকনো আমলকি অনবদ্য।

৪) আমলকির বীজের উপকারিতা:

আমলকির উপকারিতা শুধু ফলে নয় তার বীজের মধ্যেও নিহত আছে যা অবিশ্বাস্য লাগলেও এটি সম্পূর্ণ সত্যি। আমলকির বীজ নিঃশ্বাসের দূর্গন্ধ দূর করতে সাহায্য করে। এই বীজের গুড়ো জলে মিশিয়ে খেলে নিঃশ্বাসের দূর্গন্ধ থেকে চটজলদি মুক্তি পাওয়া যায়। শরীরকে ঠাণ্ডা রাখতে আমলকির বীজ খুব উপকারী। আমলকির মধ্যে যে সমস্ত উপাদান থাকে তা অনায়াসে শরীর ঠাণ্ডা রাখে বলে পেটের সমস্যা এতে সম্পূর্ণ দূর হয়ে যায়। পেট যেহেতু সব রোগের উৎস তাই পেট ভালো থাকায় অনেক রোগকে আমলকির বীজ অনায়াসে এমনই সারিয়ে তোলে অজান্তেই। চুল পাকা আটকাতে আমলকি খুব উপকারী। আমলকি যেহেতু টক ফল তাই এই ফলের বীজ স্বাদ গ্রহণ করার ক্ষমতাও বারিয়ে তোলে।

আরও পড়ুন – লেবুর উপকারিতা এবং গুণাগুণ সংক্রান্ত সকল কিছু জানুন এক নিমেষে

শুধু দামি জিনিস নয় আমাদের আশেপাশে থাকা নানান ছোট জিনিস দিয়ে রোজকারের অনেক কিছুর উপশম সম্ভব এবং বড়ো রোগ প্রতিরোধ করাও সম্ভব। তাহলে আপনারাই বলুন আমলকির উপকারিতা ভেষজের সর্বশ্রেষ্ঠ হল কিনা।
আশা করি আমাদের প্রচেষ্টা আপনাদের একটু হলেও সাহায্য করছে। তাহলে জানান কেমন লাগল এই লেখনী আর বন্ধুদের সাথে শেয়ার করুন।

admin

Recent Posts

দেখুন ইন্টারনেট কাঁপানো সেরা জনপ্রিয় অভিনেত্রীদের বাংলা সেক্সি ভিডিও ও গ্ল্যামারাস মুহূর্ত

সোশ্যাল মিডিয়া এবং গ্ল্যামার ওয়ার্ল্ড এখন একে অপরের পরিপূরক। প্রতিদিন হাজারো কনটেন্টের ভিড়ে বিনোদন প্রেমীরা…

2 months ago

শেয়ার বাজার কি এবং কিভাবে শুরু করবেন? নতুনদের জন্য A to Z গাইড

শ্লোকপিডিয়া (Shlokpedia)-তে আপনাকে স্বাগত! আপনি যদি আর্থিক স্বাধীনতা অর্জন করতে চান এবং নিজের টাকাকে নিজের…

2 months ago

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মূল আপডেট ২০২৬ ও আবেদন পদ্ধতি

শ্লোকপিডিয়া-তে আপনাকে স্বাগত! পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে অন্যতম আলোচিত একটি বিষয় হলো অন্নপূর্ণা…

2 months ago

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আপডেট ২০২৬: মহিলাদের জন্য বিরাট সুখবর, এবার মিলবে ৩০০০ টাকা!

রাজ্যের মা-বোনেদের জন্য ২০২৬ সাল নিয়ে এসেছে একের পর এক যুগান্তকারী পরিবর্তন। আপনি যদি "লক্ষ্মীর…

2 months ago

ইউটিউব থেকে টাকা ইনকাম করার উপায়: সম্পূর্ণ গাইড(২০২৬)

বর্তমান ডিজিটাল যুগে অনলাইনে আয়ের অন্যতম জনপ্রিয় এবং নির্ভরযোগ্য মাধ্যম হলো ইউটিউব। আপনি যদি YouTube…

2 months ago

দুধ বড় করার ঘরোয়া পদ্ধতি: বৈজ্ঞানিক তথ্য ও সঠিক উপায়

আজকাল অনেক নারীই তাদের শারীরিক গঠন এবং স্তনের আকার নিয়ে সচেতন। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য অনেকেই…

3 months ago