রাশিফল ও ভবিষ্যৎ

বাম চোখের নিচের পাতা কাঁপলে কি হয়

বাম চোখের নিচের পাতা কাঁপলে কি হয়? চোখের পাতা কাঁপা নিয়ে আমাদের মনে কিছু চিরাচলিত ভাবনা কাজ করে। আমাদের ঠাকুমা-দিদা, কাকিমা-পিসিমা সবারই মুখ দিয়ে ছোট্ট থেকে শুনে এসেছি চোখের পাতা কাঁপার শুভ বা আশঙ্কার কথা। ঠাকুমা বলতেন ডানচোখের পাতা কাঁপলে ভালো কিছু এবং বাম চোখের নিচের পাতা কাঁপলে খারাপ কিছুর আশঙ্কা।

চোখের পাতা কাঁপা নিয়ে যে চিন্তা ভাবনা চলে আসছে তা কি সত্যিই যথাযথ, না কি কুসংস্কার?
বাম চোখের নিচের পাতা কাঁপলে কি হয়? সত্যিই কি খারাপ কিছুর আশঙ্কা রয়েছে। এসব প্রশ্ন আজকের ইন্টারনেট যুগে দাঁড়িয়ে ও মানুষের মনে দানা বাঁধতে শুরু করেছে ।

বাম চোখের নিচের পাতা কাঁপলে কি হয় বা ডানচোখের পাতা কাঁপলে কি হয়?। আসলে চোখের পাতা কাঁপে কেন? এর কি কোনো বৈজ্ঞানিক যুক্তি আছে?। এসব জটিলতার জ্বাল ভাঙতে আজকের আলোচনা। আলোচনায় আমরা দেখে নেবো :

  • চোখের পাতা কাঁপা আসলে কি?
  • চোখের পাতা কাঁপা – কুসংস্কার??
  • চোখের পাতা কাঁপে কেন?
  • চোখের পাতা কাঁপা সমাধান ও চিকিৎসকদের পরামর্শ

চোখের পাতা কাঁপা :

ডাক্তারি ভাষায়, মায়োকিমিয়া নামক পেশী সংকোচনের ফলে চোখের পাতা কাঁপে। তাই এটি একধরনের চোখের অসুখ।

চোখের পাতা কাঁপা – কুসংস্কার :

চিকিৎসাবিজ্ঞানে যেহেতু বলা হয়েছে জ্বর সর্দি কাশির মতোই চোখের পাতা লাফানো একটা অসুখ।
এছাড়া, ডাক্তাররা বলছেন বিভিন্ন কারণে চোখের পাতা কাঁপে। সেহেতু, ডানচোখের পাতা কাঁপলে ভালো কিছু খবর আসছে এবং বাম চোখের নিচের পাতা কাঁপলে খারাপ কিছুর আশঙ্কা- একেবারেই যুক্তিহীন বলা যায়।

চোখের পাতা কাঁপে কেন :

বিশেষজ্ঞদের মতে যে সব কারনে চোখের পাতা কাঁপে তা উল্লেখিত হল :

১. আমাদের প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু মানসিক চাপ থাকে। বিভিন্ন মানসিক চাপের প্রতিক্রিয়া স্বরূপ চোখের পাতা কাঁপে।

২. ঠিক মতো ঘুম না হলে শরীরে ক্লান্তি আসে। তাই চোখের পাতা কাঁপতে পারে।

৩. যাদের কোনো দৃষ্টিগত সমস্যা বা চোখের চশমা আছে। তাদের চশমার পাওয়ার চেঞ্জ হলে চোখের পাতা কাঁপতে থাকে।

৪. দীর্ঘক্ষণ টিভি , সারাদিন মোবাইল, কম্পিউটার স্ক্রিনে চোখ আটকে থাকায় চোখের উপর প্রেসার পড়ে ফলে চোখের পাতা কাঁপতে থাকে।

৫. চকোলেট, চা এবং অতিরিক্ত মাত্রায় কফি বা অ্যালকোহল জাতীয় পানীয় ব্যবহারে চোখের পাতা কাঁপে।

৬. ভিটামিনের অভাবে প্রধানত: ম্যাগনেশিয়ামের অভাবে চোখের পাতা কাঁপে।

৭. চোখে এলার্জি থাকলে অনেকেরই এলার্জির কারণে চোখ চুলকায়। তখন হাত দিয়ে চোখ ঘষলে
চোখ থেকে জলের সাথে হিস্টামিন বার হয় যার জন্য চোখের পাতা কাঁপতে শুরু করে।

৮. নিয়মিত কোনো ওষুধ খাওয়া বা বয়স বাড়ার সাথে সাথে এবং কনট্যাক্ট লেন্স ব্যবহারে ড্রাই আইজ জাতীয় সমস্যা দিলেও চোখের পাতা কাঁপে।

চোখের পাতা কাঁপা সমাধান ও চিকিৎসকদের পরামর্শ :

সারাদিনে ১-২ বার চোখের পাতা কাঁপলে ভয়ের কিছু নেই। আমাদের একটু সচেতনতা চোখের পাতা কাঁপা কমাতে পারে। যেমন –

  • ঘুমের পরিমাণ ঠিক রাখতে হবে।
  • অ্যালকোহল ত্যাগ করতে হবে।
  • মানসিক চাপ কমাতে নিয়মিত যোগ ব্যায়াম বা মেডিটেশন করুন।
  • হাইরেজিউলেটেড কম্পিউটার বা অত্যাধুনিক স্মার্টফোনের তীব্র আলোর রশ্মি থেকে চোখকে সরিয়ে রাখুন।
  • পাওয়ার চেঞ্জ হলে চশমা পাল্টান
  • ভিটামিন জাতীয় খাবার ও জল বেশী
    পরিমাণে খাওয়া শুরু করুন।

আরও পড়ুন – হাতের রেখা দেখে ভাগ্য বিচার | নিজের ভাগ্য নিজে জানুন

চোখের পাতা সারাদিনে ১-২ বার কাঁপতে পারে তা নিয়ে ভয়ের কিছু নেই। যদি চোখের পাতা অনেকবার কাঁপতে থাকে বা ঘন ঘন কাঁপতে থাকে। উপরোক্ত উপায়গুলি মেনে চলার পর ও কমছে না তখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রয়োজনে চক্ষু বিশেষজ্ঞদের পরামর্শ নিন।

সর্বোপরি, চিকিৎসকের পরামর্শে – বাম চোখের নিচের পাতা কাঁপলে কি হয়?
অশুভ বা খারাপ এবং ডান চোখের পাতা কাঁপলে শুভ কিছু – এ ভ্রান্ত ধারণায় না থেকে নিজেরা কুসংস্কার মুক্ত হতে পারি।

admin

Recent Posts

লক্ষ্মীপূজার শুভেচ্ছা বার্তা বাংলা ২০২৬: ৫০+ সুন্দর কোজাগরী লক্ষ্মীপূজার মেসেজ, স্ট্যাটাস ও ক্যাপশন

কোজাগরী লক্ষ্মীপূজার আন্তরিক শুভেচ্ছা! শরতের ঝলমলে পূর্ণিমার আলো, বাড়ির উঠোনে সাদা আলপনা, প্রদীপের স্নিগ্ধ আলো…

4 days ago

শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা বাংলা ২০২৬: ৬০+ সুন্দর মেসেজ, প্রণাম ও WhatsApp স্ট্যাটাস

শুভ বিজয়া দশমী ২০২৬-এর আন্তরিক শুভেচ্ছা! দুর্গাপুজোর আনন্দ, উৎসব আর কয়েক দিনের মিলনমেলার শেষে আসে…

4 days ago

দুর্গাপূজার শুভেচ্ছা বার্তা বাংলা ২০২৬: ৫০+ সুন্দর শুভেচ্ছা, WhatsApp স্ট্যাটাস ও ক্যাপশন

দুর্গাপূজার শুভেচ্ছা বার্তা বাংলা শরতের নীল আকাশ, সাদা কাশফুল, ঢাকের আওয়াজ আর শিউলি ফুলের মিষ্টি…

6 days ago

দেখুন ইন্টারনেট কাঁপানো সেরা জনপ্রিয় অভিনেত্রীদের বাংলা সেক্সি ভিডিও ও গ্ল্যামারাস মুহূর্ত

সোশ্যাল মিডিয়া এবং গ্ল্যামার ওয়ার্ল্ড এখন একে অপরের পরিপূরক। প্রতিদিন হাজারো কনটেন্টের ভিড়ে বিনোদন প্রেমীরা…

4 months ago

শেয়ার বাজার কি এবং কিভাবে শুরু করবেন? নতুনদের জন্য A to Z গাইড

শ্লোকপিডিয়া (Shlokpedia)-তে আপনাকে স্বাগত! আপনি যদি আর্থিক স্বাধীনতা অর্জন করতে চান এবং নিজের টাকাকে নিজের…

5 months ago

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মূল আপডেট ২০২৬ ও আবেদন পদ্ধতি

শ্লোকপিডিয়া-তে আপনাকে স্বাগত! পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে অন্যতম আলোচিত একটি বিষয় হলো অন্নপূর্ণা…

5 months ago