রান্নাবান্না ও রূপচর্চা

সরষে ইলিশ রেসিপি: শিখে নিন মজাদার সরষে ইলিশ রান্নার রেসিপি

মজাদার সরষে ইলিশ রান্নার রেসিপি, কথাতেই আছে মাছের রাজা ইলিশ। এই মাছটিকে যেমন ভাবেই রান্না করা হোক না কেন বাঙালির ভাতের পাতে পড়লে এর জুড়ি মেলা ভার। এই ইলিশ বর্ষা কালে বেশির ভাগ পাওয়া যায় আর এই সময় ইলিশের স্বাদ অতি মাত্রায় সুস্বাদু হয়।

ইলিশ অনেক রকম ভাবে তৈরী হয়। ভাপা,পাতুরী, খিচুড়ির সাথে এর জুড়ি তুলনা হয়না। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সরষে ইলিশ রেসিপি নিয়ে।
আসুন দেরি না করে চটপট দেখিনি কীকী লাগছে এই রেসিপিতে।

আজ আমারা ৫০০গ্রাম ইলিশ নিয়ে সরষে ইলিশের এই জিভে জল আনা রেসিপিটি বানাবো।

উপকরন:

  • ৫০০ গ্রাম ইলিশ
  • ৭ টেবিল চামচ সরষের তেল
  • ১২-১৫টি কাঁচা লঙ্কা
  • ১/২ চা চামচ কালো জিরে
  • ১৫ গ্রাম সরষে
  • ১০ গ্রাম পোস্ত
  • ১ টেবিল চামচ লাল লঙ্কা গুড়ো
  • ১ টেবিল চামচ হলুদ গুড়ো
  • নুন (স্বাদ মতো)
  • জল

সরষে ইলিশ রেসিপি করতে কিছু নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করা আবশ্যক। যা সরষে ইলিশকে অসাধারণ মাত্রায় নিয়ে যাবে।
চলুন দেখেনি কীভাবে হবে এই রেসিপিটি:-

  1. মাছটি পরিস্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ১৫মিনিট রাখতে হবে।
  2. সম্পূর্ণ সরষে,পোস্ত এবং ৬টি কাঁচা লঙ্কা এক সঙ্গে বেটে নিতে হবে। তারপর ওই পেষ্টটি একটি বাটিতে নিয়ে ছাকনি দিয়ে একটি চামচ দিয়ে খোলা ও সরষে বাটা আলাদা করে নিতে হবে।
  3. কড়াই ওভেনে বসিয়ে গরম করতে দিতে হবে। তার পর যখন কড়াই গরম হয়ে যাবে তাতে ৪টেবিল চামচ সরষের তেল দিয়ে ১/২ চা চামচ কালো জিরে ফোড়ন দিতে হবে। তারপর তাতে ৪টি কাঁচা লঙ্কা দিয়ে ১ টেবিল চামচ হলুদ এবং লঙ্কা গুড়ো স্বাদ মতো নুন দিয়ে মশলাটি কিছুক্ষণ ফুটতে দিতে হবে।
  4. ওই মশলাটি ফুটে উঠলে মাছের টুকরো গুলি দিয়ে সামান্য নেড়ে চাপা দিয়ে দিতে হবে। ৭ থেকে ৮ মিনিট পর ঢাকানা সরিয়ে নিতে হবে। সরষে বাটা ও ৩টি কাঁচা লঙ্কা দিয়ে আরও ৩ মিনিট ফোটাতে হবে।
  5. সবশেষে ওভেনে বন্ধ করে তাতে তাতে ২টেবিল চামচ কাঁচা সরষের তেল ছড়িয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে।

রেস্তোরাঁর মতো ইলিশ বাড়িতে বানাবেন কীভাবে?

কিছু নির্দিষ্ট উপকরন আছে যা সরষে ইলিশকে দেবে রেস্তোরাঁর ছোঁয়া। আসুন দেখেনি সেই উপকরণ কী যা আমাদের বাড়িতে বসেই দেবে রেস্তোরাঁর মতো ইলিশের স্বাদ:-

  • পোস্ত- সরষে ইলিশে অনেক সময় অনেকেই পোস্ত পছন্দ করেন না কিন্তু সরষের পরিমাণের অল্প পরিমাণ পোস্ত ওই পেষ্টিকে অনন্য করে তুলবে।
  • সরষের তেল- রন্ধন প্রণালীর শেষে একটু অধীক মাত্রায় কাঁচা সরষের তেল এই রেসিপিটিকে এক কথায় সুস্বাদু করে তোলে।
  • কালো সরষে- অনেকেই সরষে ইলিশে সাদা সরষে দিয়ে থাকে ।এই সাদা সরষে তুলনায় অনেক উপাদেয় কালো সরষে। তাই কালো সরষে ব্যবহার করলে বেশী ভালো হয়।

সরষে ইলিশ রেসিপি কীভাবে আরও ভালো হতে হবে?

ইলিশ যার প্রধান উপকরণ সেই প্রনালী এমনিতেই উপাদেয় হবে এতো জানা কথা। এরপরও যেসব বিষয়ে ধ্যান দিতে হবে তা একটু উল্লেখ করা যাক:-

  • সরষে বেটে তা অবশ্যই করে ছাকনিতে ছেঁকে নিতে হবে। তা নাহলে খোসা আলাদা করা যায় না তা অনেকের অম্বল সমস্যা দেখা দেয়।
  • সরষের পেষ্টটি রান্না ব্যবহার করার পর বেশী ফোটানো দ‍রকার লাগে না । বেশি ফোটালে তেঁতো হয়ে যাবার সম্ভাবনা থাকে।
    যা রান্নাকে খারাপ করে দেয়।

আরও দেখুন – চিকেন মোমো রেসিপি (Chicken Momo Recipe in Bengali)

তাহলে দেখলেন তো, কত সহজেই সরষের ইলিশ রেসিপি তৈরী করা যায়। তাহলে চটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটি রবিবারের দুপুরে আর তার সাথে তাক লাগিয়ে দিন আত্মীয়স্বজনকে।

Print

মজাদার সরষে ইলিশ রান্নার রেসিপি

সরষে ইলিশ রেসিপি করতে কিছু নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করা আবশ্যক। যা সরষে ইলিশকে অসাধারণ মাত্রায় নিয়ে যাবে। মজাদার সরষে ইলিশ রান্নার রেসিপি তৈরি করে পরিবেশন করুন গরম গরম।
Course Main Course
Cuisine Indian
Keyword সরষে ইলিশ রেসিপি, সরষে ইলিশের রেসিপি
Prep Time 30 minutes
Cook Time 30 minutes
Total Time 1 hour
Servings 500 g
Calories 0.42kcal
Cost Rs500

Equipment

  • কড়াই
  • থালা
  • মিক্সী
  • বাটি
  • চামচ
  • ছাঁকনি
  • খুন্তি

Ingredients

  • ৫০০ গ্রাম ইলিশ
  • টেবিল চামচ সরষের তেল
  • ১২-১৫ টি কাঁচা লঙ্কা
  • ১/২ চা চামচ কালো জিরে
  • ১৫ গ্রাম সরষে
  • ১০ গ্রাম পোস্ত
  • টেবিল চামচ লাল লঙ্কা গুড়ো
  • টেবিল চামচ হলুদ গুড়ো
  • নুন (স্বাদ মতো)
  • জল

Instructions

  • মাছ ধুয়ে নুন হলুদ মাখাতে হবে।
  • সরষে,পোস্ত কাঁচা লঙ্কা এক সঙ্গে বেটে নিতে হবে।
  • কড়াইতে তেল কালোজিরা, লঙ্কা, হলুদ দিয়ে ফুটতে দিতে হবে।
  • মশলা ফুটে এলে মাছগুলি দিয়ে দিতে হবে।
  • সরষে বাটা ও কাঁচা লঙ্কা দিয়ে আরও ৩ মিনিট ফোটাতে হবে।
  • শেষে কাঁচা সরষের তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

Video

Notes

Note:- চাইলে লঙ্কা গুড়ো নাও ব্যবহার করা যেতে পারে।
রেসিপিটি অবশ্যই জানান কেমন হয়েছে। আরও মাছের নানা রকমের পদ আসছে কিন্তু, এইভাবেই আমাদের পাশে থাকুন আগামী দিনে গুলিতে।
ধন্যবাদ।
admin

View Comments

Recent Posts

দেখুন ইন্টারনেট কাঁপানো সেরা জনপ্রিয় অভিনেত্রীদের বাংলা সেক্সি ভিডিও ও গ্ল্যামারাস মুহূর্ত

সোশ্যাল মিডিয়া এবং গ্ল্যামার ওয়ার্ল্ড এখন একে অপরের পরিপূরক। প্রতিদিন হাজারো কনটেন্টের ভিড়ে বিনোদন প্রেমীরা…

4 weeks ago

শেয়ার বাজার কি এবং কিভাবে শুরু করবেন? নতুনদের জন্য A to Z গাইড

শ্লোকপিডিয়া (Shlokpedia)-তে আপনাকে স্বাগত! আপনি যদি আর্থিক স্বাধীনতা অর্জন করতে চান এবং নিজের টাকাকে নিজের…

1 month ago

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মূল আপডেট ২০২৬ ও আবেদন পদ্ধতি

শ্লোকপিডিয়া-তে আপনাকে স্বাগত! পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে অন্যতম আলোচিত একটি বিষয় হলো অন্নপূর্ণা…

2 months ago

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আপডেট ২০২৬: মহিলাদের জন্য বিরাট সুখবর, এবার মিলবে ৩০০০ টাকা!

রাজ্যের মা-বোনেদের জন্য ২০২৬ সাল নিয়ে এসেছে একের পর এক যুগান্তকারী পরিবর্তন। আপনি যদি "লক্ষ্মীর…

2 months ago

ইউটিউব থেকে টাকা ইনকাম করার উপায়: সম্পূর্ণ গাইড(২০২৬)

বর্তমান ডিজিটাল যুগে অনলাইনে আয়ের অন্যতম জনপ্রিয় এবং নির্ভরযোগ্য মাধ্যম হলো ইউটিউব। আপনি যদি YouTube…

2 months ago

দুধ বড় করার ঘরোয়া পদ্ধতি: বৈজ্ঞানিক তথ্য ও সঠিক উপায়

আজকাল অনেক নারীই তাদের শারীরিক গঠন এবং স্তনের আকার নিয়ে সচেতন। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য অনেকেই…

2 months ago