ভাইরাল

কেরলে হাতি হত্যা 2020: প্রতিবাদে মিমি, রাজ-শুভশ্রী থেকে বিরাট রোহিত

নির্বাক পশুদের নির্মম হত্যাকাণ্ডে মানুষের অমানসিকতার পরিচয় আমরা পূর্বে বহুবার পেয়েছি। কিন্তু গর্ভবতী হাতির নৃশংস হত্যা! মানবতা আজ কোথায় দাঁড়িয়েছে?! মানুষের ‘মান ও হুশ’ যে একেবারে লুপ্ত হয়ে গেছে তারই স্বাক্ষর কেরলে হাতি হত্যা 2020 – প্রতিবাদে মিমি, রাজ-শুভশ্রী থেকে বিরাট রোহিত।

চোরাশিকারীদের ফাঁদে হাতি হত্যা নতুন কোনও ঘটনা না। কিন্তু কেরলের মালপ্পুরম জেলায় ৬ মাসের গর্ভবতী হাতির নৃশংস হত্যা! খুবই নিষ্ঠুর, ঘৃণ্য মানসিকতারই পরিচয় । ফরেস্ট অফিসার মোহন কৃষ্ণণ সূত্রে জানা গিয়েছে – ‘Silent Valley National Park’ থেকে লোকালয়ে খাবার সন্ধানে আসে ৬ মাসের গর্ভবতী হাতি । এবং খিদের তাড়নায় বাজি ভর্তি আনারস খায়। আনারসের ভিতর বারুদ পুরে স্থানীয় বাসিন্দাদের হাতে নৃশংস ভাবে মৃত্যু হল গর্ভবতী হাতি এবং তার গর্ভস্থ সন্তানের। কেরলে নির্মম নিষ্ঠুর অমানবিক হাতি হত্যার ঘটনা এই নিয়ে দ্বিতীয়বার। কেরলে হাতি হত্যা 2020! এমন নিষ্ঠুর অমানসিকতার পরিচয় সত্যিই হতবাক করে দিল আপামোর বিশ্ববাসীকে।

শিল্পী মহল থেকে রাজনীতিবিদ এবং টলি বলি সমস্ত তারকা থেকে ক্রীড়া তারকা প্রত্যেকেই প্রতিবাদে গর্জে উঠেছে কেরলে হাতি হত্যা 2020 র ঘটনায়। টলিউডের তারকা মিমি, রাজ-শুভশ্রী এবং ক্রীড়া তারকা বিরাট কোহলি, রোহিত শর্মা এমনকি বলি তারকা অনুষ্কা শর্মা প্রত্যেকেই টুইট করে প্রতিবাদ জানিয়েছেন।

দেখে নিন কেরলে গর্ভবতী হাতির নৃশংস হত্যার প্রতিবাদে গর্জে ওঠা তারকা মিমি, রাজ-শুভশ্রী থেকে বিরাট রোহিত প্রত্যেকেরই টুইট:

  • কেরলে গর্ভবতী হাতির নৃশংস হত্যায় ঘোরতর প্রতিবাদে টলি তারকা সাংসদ মিমি চক্রবর্তী
  • গর্ভবতী হাতির নৃশংস হত্যায় প্রতিবাদে গর্জে উঠলেন :সম্প্রতি অন্ত:স্বত্তা শুভশ্রী
  • রাজ-শুভশ্রীর টুইট
  • ক্রীড়া তারকা বিরাট কোহলি, রোহিত শর্মার টুইট
  • বলিউড তারকা অনুষ্কা শর্মার টুইট
  • আরও দেখুন, কেরলে হাতি হত্যা 2020 সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে

কেরলে গর্ভবতী হাতির নৃশংস হত্যায় ঘোরতর প্রতিবাদে টলি তারকা সাংসদ মিমি চক্রবর্তী:

বহুবার অবলা পশুদের নিয়ে প্রতিবাদে সোচ্চার টলি তারকা যাদবপুরের সাংসদ মিমি কেরলে হাতি হত্যা 2020 ঘটনায় প্রতিবাদে গর্জে উঠলেন । তিনি পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভরেকরকে টুইট করে জানিয়েছেন –

“কয়েকশো হাতিকে সারাজীবনের জন্য চেন দিয়ে বেঁধে রাখা হয় কেরলের মন্দিরে। ধীরে ধীরে ঢলে পড়া ওদের মৃত্যুর খবর ও পাওয়া যায় না। ভারতের ঐতিহ্যবাহী হাতির সুস্থভাবে বেঁচে থাকার পূর্ণ অধিকার আছে এবং তাদের বাসভূমি সংরক্ষণের প্রয়োজন রয়েছে।”

মিমি চক্রবর্তী

কেরল সরকারের নীতিই গর্ভবতী হাতির মৃত্যুর কারণ দাবি মিমির। তাই পশুপ্রেমী মিমি জানান –

মে ২০২০, গতমাসেই কেরলের জঙ্গল থেকে সেফগার্ড তুলে নেওয়া হয়, অধিকার দেওয়া হয় বন্যশুয়োর হত্যার। এখন ফলের মধ্যে বিষ দিয়ে বাজি দিয়ে স্থানীয় বাসিন্দারা বন্যপশু মারছে ওখানে। সরকারের এই নীতি গর্ভবতী হাতির ভয়ানক মৃত্যুর জন্যই দায়ী।

গর্ভবতী হাতির নৃশংস হত্যায় প্রতিবাদে গর্জে উঠলেন অন্ত:স্বত্তা শুভশ্রী :

সম্প্রতি অন্ত:স্বত্তা শুভশ্রী তীব্র প্রতিবাদে লিখেছেন –

”অন্ত:স্বত্তা হওয়ায়, আমি তোমাকে অনুভব করতে পারছি। আমাদের একদম মাফ করবে না! অভিশাপ দাও। মানুষের সঙ্গে এটাই হওয়া দরকার।”

শুভশ্রী

রাজ-শুভশ্রীর টুইট:

পরিচালক রাজ চক্রবর্তীও তীব্র প্রতিবাদ জানিয়ে লিখেছেন –

” মানুষ আদতে শয়তান কিংবা তার চেয়েও খারাপ কিছু। কখন থামবে এই জঘন্য খেলা? ভাবলেই অবাক লাগে বর্তমান পরিস্থিতিতে ও কিভাবে মানুষ এমন জঘন্য ঘটনা ঘটালো। সন্দেহের কিছু নেই আমরা নিজেরাই হবো নিজেদের ধ্বংসের কারণ। অপরাধীদের কঠিন শাস্তি দাবি করছি।”

রাজ চক্রবর্তী

আবার শুভশ্রী ও টুইট করে পরিচালক সৃজিত মুখার্জির টুইটের জবাব দিয়েছেন এবং ঘোর নিন্দা করেছেন কেরলে হাতি হত্যা 2020 র ঘটনার।

ক্রীড়া তারকা বিরাট কোহলি, রোহিত শর্মার টুইট:

কেরলের গর্ভবতী হাতির নৃশংস হত্যায় ইন্ডিয়া ক্রিকেট টিমের অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মা তীব্র নিন্দা করে টুইট করেছেন।

ক্রীড়া তারকা বিরাট কোহলি লিখেছেন –

“অ্যাপালড টু হিয়ার অ্যাবাউট হোয়াট হ্যাপেন্ড ইন কেরালা। লেটস ট্রীট আওয়ার অ্যানিম্যালস উইথ লাভ অ্যান্ড ব্রিং এন এন্ড টু দিস কওয়ার্ডলি অ্যাক্টস।”

বিরাট কোহলি

অন্যদিকে রোহিত শর্মা টুইট করে জানিয়েছেন –

“উই আর সেভেযেস। আর উই নট লার্নিং? টু হিয়ার হোয়াট হ্যাপেন্ড টু দ্য এলিফ্যান্ট ইন কেরালা ওয়াজ হার্ট ব্রেকিং। নো অ্যানিম্যাল ডিসার্ভস টু বি ট্রিটেড উইড ক্রুয়েডলি”

রোহিত শর্মা

বলিউড তারকা অনুষ্কা শর্মার টুইট:

অনুষ্কা শর্মা হাতির স্কেচ করা একটা ছবি টুইট করে প্রতিবাদে গর্জে উঠেছেন –

“দে গেভ আস ফুড বেবি। হিউম্যানস আর….”

অনুষ্কা শর্মা

কেরলে হাতি হত্যা 2020 সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে:

কিছুদিন আগে ঘটে যাওয়া ঘটনা কেরলে গর্ভবতী হাতির নৃশংস হত্যা, বনদপ্তরের আধিকারিক মোহন কৃষ্ণণ টুইট করে জানিয়েছেন গত সোমবার। নিষ্ঠুর ঘটনাটি প্রকাশ্যে আসায় 2nd june 2020 মঙ্গলবার থেকে সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দার সাথে প্রতিবাদের ঝড় ওঠে।

আরও পড়ুন – ৬ মাসের গর্ভবতী হাতির মৃত্যু: আনারসের মধ্যে বোমা নির্মম হত্যা

এই 2020 তেই কেরলে আরেকটি হাতি হত্যার ঘটনা ও ঘটেছে। এই নিয়ে দ্বিতীয়বার কেরলে নিষ্ঠুর ভাবে হাতি হত্যার ঘটনা। অপরাধীদের কঠিনতম শাস্তি দেওয়া উচিত এবং কেরল সরকারকে বারবার ঘটে যাওয়া বন্যপশু হত্যার উপযুক্ত পদক্ষেপ নিতে হবে তা নিয়ে প্রতিবাদে গর্জে উঠেছেন সোশ্যাল মিডিয়ায় সমস্ত তারকারা। এছাড়া শিল্পপতি রতন টাটা থেকে শুরু করে দেশের রাজনীতিবিদ এবং পশুপ্রেমী সমস্ত মানুষ কেরলে হাতি হত্যা 2020, ঘটনার ঘোর প্রতিবাদে তীব্র নিন্দা করেছেন । সোশ্যাল মিডিয়ায় আন্দোলনের সাড়া ফেলে দিয়েছে এবং সমস্ত দেশবাসী ও নিন্দাজনক এই অমানবিক ঘটনায় শোকাহতো।

আপনারা ও জানান দোষীদের কি শাস্তি হওয়া উচিত? নিজস্ব মতামত কমেন্ট করুন, আমদের সাথে থাকুন।

admin

Recent Posts

দেখুন ইন্টারনেট কাঁপানো সেরা জনপ্রিয় অভিনেত্রীদের বাংলা সেক্সি ভিডিও ও গ্ল্যামারাস মুহূর্ত

সোশ্যাল মিডিয়া এবং গ্ল্যামার ওয়ার্ল্ড এখন একে অপরের পরিপূরক। প্রতিদিন হাজারো কনটেন্টের ভিড়ে বিনোদন প্রেমীরা…

2 months ago

শেয়ার বাজার কি এবং কিভাবে শুরু করবেন? নতুনদের জন্য A to Z গাইড

শ্লোকপিডিয়া (Shlokpedia)-তে আপনাকে স্বাগত! আপনি যদি আর্থিক স্বাধীনতা অর্জন করতে চান এবং নিজের টাকাকে নিজের…

3 months ago

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মূল আপডেট ২০২৬ ও আবেদন পদ্ধতি

শ্লোকপিডিয়া-তে আপনাকে স্বাগত! পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে অন্যতম আলোচিত একটি বিষয় হলো অন্নপূর্ণা…

3 months ago

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আপডেট ২০২৬: মহিলাদের জন্য বিরাট সুখবর, এবার মিলবে ৩০০০ টাকা!

রাজ্যের মা-বোনেদের জন্য ২০২৬ সাল নিয়ে এসেছে একের পর এক যুগান্তকারী পরিবর্তন। আপনি যদি "লক্ষ্মীর…

3 months ago

ইউটিউব থেকে টাকা ইনকাম করার উপায়: সম্পূর্ণ গাইড(২০২৬)

বর্তমান ডিজিটাল যুগে অনলাইনে আয়ের অন্যতম জনপ্রিয় এবং নির্ভরযোগ্য মাধ্যম হলো ইউটিউব। আপনি যদি YouTube…

3 months ago

দুধ বড় করার ঘরোয়া পদ্ধতি: বৈজ্ঞানিক তথ্য ও সঠিক উপায়

আজকাল অনেক নারীই তাদের শারীরিক গঠন এবং স্তনের আকার নিয়ে সচেতন। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য অনেকেই…

3 months ago