Skip to content
Sunday, September 13, 2026
  • শ্লোক বা উক্তি
  • রাশিফল ও ভবিষ্যৎ
  • শরীর ও স্বাস্থ্য
  • ভাইরাল
  • রান্নাবান্না ও রূপচর্চা
  • বিনোদন
  • সম্পর্ক
  • দেখুন ইন্টারনেট কাঁপানো সেরা জনপ্রিয় অভিনেত্রীদের বাংলা সেক্সি ভিডিও ও গ্ল্যামারাস মুহূর্ত
  • শেয়ার বাজার কি এবং কিভাবে শুরু করবেন? নতুনদের জন্য A to Z গাইড
  • অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মূল আপডেট ২০২৬ ও আবেদন পদ্ধতি
  • লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আপডেট ২০২৬: মহিলাদের জন্য বিরাট সুখবর, এবার মিলবে ৩০০০ টাকা!
  • ইউটিউব থেকে টাকা ইনকাম করার উপায়: সম্পূর্ণ গাইড(২০২৬)
shlokpedia

শ্লোকপিডিয়া

জানুন জীবনের মন্ত্র

  • শ্লোক বা উক্তি
  • রাশিফল ও ভবিষ্যৎ
  • শরীর ও স্বাস্থ্য
  • ভাইরাল
  • রান্নাবান্না ও রূপচর্চা
  • বিনোদন
  • সম্পর্ক
X
You are here
Home > Don't Miss > বিনোদন > আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে অরিজিৎ এর ছায়াছবি (অরিজিৎ ভক্তরা কোথায়)

আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে অরিজিৎ এর ছায়াছবি (অরিজিৎ ভক্তরা কোথায়)

  • বিনোদন
by admin - March 28, 2020April 15, 20200
অরিজিৎ Arijit
Share on FacebookShare
Share on TwitterTweet
Share on PinterestShare
Share on LinkedInShare
Share on DiggShare

আমরা যারা সঙ্গীতপ্রেমী মানুষ আছি আমাদের কাছে অরিজিৎ সিং নামটাই শিহরণ জাগায়। সঙ্গীতজগতে বিপ্লবের সৃষ্টিকর্তা এই নামটা।
অরিজিৎ এর ভক্তদের মনে এই বিশ্বাস জন্মেছে অরিজিৎ যে গান গাইবে সেই গানই হিট হবে। তবে বিশ্বাসটা মোটেও উড়িয়ে দেবার মতো নয়, মার্ডার ২ আর রাবতার পর থেকে সেদিনের সেই গ্ৰামের ছেলেটার প্লেকব্যাক করার যাত্রা শুরু হয়েছিল, একদিনের জন্যও সে যাত্রা থেমে যায়নি। বরং দ্রুততার সাথে একের পর এক চরম সাফল্যের পর তার মুকুটে নতুন জয়ের পালক গাঁথা হয়েছে। আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে অরিজিৎ এর ছায়াছবি ।

পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ( অরিজিৎ এর ছায়াছবি ):-

সেই অরিজিৎ এখন পরিচালকের ভূমিকায় “ভালোবাসার রোজ নামচা” নামে একটি ছবি বাণিজ্যিক ছবি আমাদের সামনে হাজির করতে চলেছেন কিছুদিনের মধ্যেই। তবে ছবির গল্প,বা ছবিতে কারা কারা রয়েছেন, কিংবা কে কে প্লেব্যাক করেছেন এই সকল কিছু জানার জন্য আমাদের একটু অপেক্ষা তো করতেই হবে। তবে সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে অরিজিৎ জানিয়েছেন তার “ভালোবাসার রোজ নামচা” কে নিয়ে তার ব্যাপক উন্মাদনার কথা।এর থেকে বোঝাই যাচ্ছে আমাদের সামনে এবার সফল পরিচালক অরিজিৎ সিং কে আমরা সকলে দেখতে চলেছি।

ছেলেবেলা :-

তবে জীবনের উত্থান পতনের কাহিনী অরিজিৎ এর জীবনের সাথে ওতোপ্রোতভাবে জড়িত।সুদূর মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ গ্ৰামের সেদিনের সেই ছোট্ট ছেলেটা দেশ থেকে দেশান্তরের মানুষের অন্তরের নয়নের মনি হওয়ার পিছনের যাত্রাটা অতোটাও কিন্তু সুগম ছিল না। ১৯৮৭ সালের ২৫ এপ্রিল এই মেলোডি কিং এর জন্মদিন। ছোটো থেকেই সঙ্গীত নিয়ে কিছু করার স্বপ্নজাল নিভৃতে বুনেছিল সে।

জন্মসূত্রে পাঞ্জাবি পরিবারে জন্ম হলেও বাঙালিয়ানায় ভরপুর গ্ৰামের এই বঙ্গসন্তান। বাবা পাঞ্জাবি আর মা বাঙালি। মায়ের থেকেই অরিজিৎ সিং এর প্রথম সঙ্গীত রেওয়াজের হাতে খড়ি।। মাতৃকুলের প্রায় সকলেই সম্পুর্ণ ভাবে ছিল সঙ্গীত – সংস্কৃতি মনোভাবাম্পন্ন। অরিজিৎ এর দিদা ছোটোবেলা থেকেই ভারতীয় ক্লাসিক্যালের শিক্ষা নাতি অরির মধ্যে একটু করে বপন করেছিলেন।মামা তবলাবাদক ছিলেন।তবলা বাজানোর হাতেখড়ি মামার কাছ থেকে। এছাড়াও অরিজিৎ এর মাসি আর মা সুখ্যাত গায়িকা ছিলেন।তাই ছোটো থেকেই সঙ্গীতচর্চার সুনিপুণ পরিবেশে সে বেড়ে উঠেছিল।১০ বছর বয়সে রাজ্য সরকারের থেকে গানের জন্য স্কলারশিপ পেয়েছিলেন।


পড়াশুনা :-

গানভোলা ছেলে গানের পাশাপাশি পড়াশোনাকেও বেশ কিছুটা দূর পর্যন্ত টেনে নিয়ে গেছিলেন। রাজা বিজয় সিং হাই স্কুল থেকে উচ্চমাধ্যমিক শেষ করার পর, শ্রীপদ সিং কলেজ থেকে পড়াশুনা সম্পূর্ণ করেছিলেন। আর তখন থেকেই সঙ্গীতই নেশা, সঙ্গীতই পেশা এই মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন।


শিক্ষাগুরু :-

রাজেন্দ্র প্রসাদ হাজারীর কাছ থেকে ভারতীয় ক্লাসিক্যাল দক্ষতার সহিত শিখেছিলেন। এরপর ধীরেন্দ্র প্রসাদ হাজারীর কাছে তবলা বাজানোর বলিষ্ঠ জ্ঞান নিজের ঝুলিতে সংরক্ষিত করেছিলেন।এরপর বীরেন্দ্র প্রসাদ হাজারীর থেকে আধুনিক ও পপ সঙ্গীতের শিক্ষা লাভ করেছিলেন।

হেরেও জিতে যাওয়া :-

সঙ্গীতের সমস্ত রকম শিক্ষায় শিক্ষিত হওয়া ছেলেটার সঙ্গীতের একটা প্ল্যাটফর্ম ভীষণ ভাবে জরুরি ছিল। প্ল্যাটফর্ম পাবার আনন্দ যেমন ছিল ঠিক তেমনি তীরে এসে তরী ডুবে যাওয়ার দুঃখে দুঃখীত হয়েছিল সেই অরিজিৎ।সালটা ছিল ২০০৫ মুম্বাইয়ে হওয়া”Fame Gurukul”নামের একটি রিয়ালিটি শো তে সকল বিচারক ও দর্শকদের পছন্দের সেরার তালিকায় থাকা সত্ত্বেও ছয় নং স্থান থেকে বেরিয়ে আসতে হয়েছিল প্রথম স্থান অধিকার না করেই। তবে বিচারকের আসনে থাকা বিশিষ্ট সঙ্গীত পরিচালক শঙ্কর মহাদেবানের চোখে পড়েছিল অরিজিৎ। অরিজিৎ কে তিনি বলেছিলেন অপেক্ষা করতে, এবং অরিজিৎ এর সাথে তিনি আছেন। তিনি অরিজিৎ কে দিয়ে “হাই স্কুল মিউজিক্যাল ২ ” নামের একটি গানের অ্যালবামে গান গাইয়েছিলেন।

আরও পড়ুন – রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা ১৩ টি উক্তি | Top 10 Quotes Of Rabindranath Tagore

শ্লোকপিডিয়া


কৃতিত্ব :-

এরপর “দশ কে দশ লে গ্যায়া দিল” নামের আরেকটি রিয়ালিটি শো তে অরিজিৎ প্রথম স্থান অলংকৃত করেছিলেন। এইদিনের পর থেকেই অরিজিৎকে আর একদিনের জন্যও পিছন ফিরে তাকাতে হয়নি।একের পর এক গানের চুক্তি আসে।আর আশ্চর্য রকম ভাবে সমস্ত গান হিট। প্রীতম চক্রবর্তী, বিশাল শেখর প্রমুখ সঙ্গীত পরিচালকদের সাহচর্যে উন্নত থেকে উন্নততর গায়ক হিসেবে আত্মপ্রকাশে এনারাই বড়ো ভূমিকা পালন করেছিলেন।


গানের কিছু তালিকা:-

বিভিন্ন রকমের গান অরিজিৎ গেয়েছেন। সেগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য “Tum hi ho”, “Hai Dil yeh mera, Muskurane,Hamari adhuri kahani”,”Kabhi jo badal” ইত্যাদি।
হিন্দী গানের পাশাপাশি বাংলা গানেও সমৃদ্ধশালী হয়েছেন। বাংলা গানের মধ্যে উল্লেখযোগ্য “শুধু তোমারই জন্যে”,”বোঝেনা সে বোঝেনা”,”দেখো আলোয় আলোয় আকাশ”,”কিছু কিছু কথা” ইত্যাদি।
এছাড়াও অরিজিৎ প্লেব্যাক ছাড়া সঙ্গীত পরিচালনা করেছেন। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন শেষ বয়সে তিনি সঙ্গীত পরিচালনাতে সম্পূর্ণ ভাবে মন দেবেন।
এছাড়াও অরিজিৎ বিখ্যাত রিয়ালিটি শো “দাদাগিরির”টাইটেল সং গেয়েছেন। তাছাড়া কয়েকটি সিরিয়ালের টাইটেল সং গেয়ে তুমুল সুখ্যাতি অর্জন করেছেন। “তোমায় আমায় মিলে” সিরিয়ালটির টাইটেল ট্র্যাকের জনপ্রিয়তা আজও ম্লান হয়নি। এবার অরিজিৎ এর ছায়াছবি কারবে আমাদের মন।

বৈবাহিক জীবন :-

অরিজিৎ এর এই লম্বা স্ট্রাগলের কাহিনীতে একজন সাথী হয়ে পাশে দাঁড়িয়ে ছিল। “Fame Gurukuler” মঞ্চেই রূপরেখা ব্যানার্জির সাথে আলাপ।সেখান থেকেই বন্ধুত্ব, প্রেম ও পরে বিয়ে।
তবে সব বিয়েই যে সুদূর প্রসারী হবে এমন কোনো কথা নেই। অবশেষে বিয়ের দুই বছরের মধ্যে সম্পর্কের ভাঙন শুরু হলো।দুজনেই ডিভোর্সের সিদ্ধান্ত নিলেন। পরে ২০১৪ তে ছোটোবেলার বান্ধবী কোয়েল রায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অরিজিৎ। কোয়েলের অবশ্য আগে অন্যত্র বিয়ে হয়েছিল সেই ঘরে একটি মিষ্টি মেয়ে রয়েছে, তাঁরও সেই বৈবাহিক সম্পর্কটি টেকেনি, আগের স্বামীর ঘরে। তবে অরিজিৎ এর সাথে কোয়েলের আগের সন্তানের দুষ্টু মিষ্টি একটি সম্পর্ক তৈরি হয়ে গেছে।

ভার্সেটাইল কিং যে কিনা কঠিন গানকে অতি সহজ করে গাইবার গায়কি ভগবানের উপহারের সমান,সে “হামারি আধুরি কাহানি” এই হিন্দি ছবির টাইটেল ট্র্যাক গাইতে প্রথমে অনীহা প্রকাশ করেছিলেন। অবশেষে প্রযোজক মহেশ ভাট ও পরিচালক মোহিত সূরীর অনুরোধে এই গানটি গেয়ে চারপাশে সাড়া ফেলে দিয়েছিলেন।এই গানটি রেকর্ড করতে অরিজিৎ এর টানা দুই ঘণ্টা সময় লেগেছিল।


পছন্দের গায়ক :-

অরিজিৎ এর প্রিয় গায়কদের তালিকা কিন্তু বেশ বড়ো।কিশোর কুমার, জগজিৎ সিং,গুলাম আলি,কে.কে.প্রমুখ। আজকের দিনে দাঁড়িয়ে অরিজিৎ সিং এর ফ্যান ফলোয়ার সবচাইতে বেশি। আবাল বৃদ্ধ বনিতা অরিজিৎ এর গায়কির জন্য পাগল। অরিজিৎ একটি গানের স্কুল খুব শিগগিরই খুলবে। আমাদের সকলের তরফ থেকে আগাম শুভেচ্ছা সেই স্কুলের জন্য।
এতো ভালো গায়কের পুরস্কারের ঝুলি বেশ ভারী।২০১৪ সালের মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি “আশিকি ২ এর Tum hi ho” গানটি ও ২০১৬ সালের মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি “রয় ছবির Suraj duba hain” গান দুটির জন্য “Film fare awards” এ সেরা “Play back Singer” হিসেবে সেরার সেরা পুরস্কারে ভূষিত হয়েছেন।


সমাজসেবা :-

অরিজিৎ সিং এর নিজস্ব একটি NGO রয়েছে।যার নাম “Let there be Light”.মুশির্দাবাদের জিয়াগঞ্জের পিছিয়ে পড়া ও অনুন্নত মানুষ জনের সেবা করাই এই NGO র প্রধান লক্ষ্য। অসহায়কে সহায়,আর্ত পীড়িত মানুষের কাছে ভগবানের দূত। অরিজিৎ মূলত ভীষণ দয়ালু মনের একজন মানুষ।যার কাছে মূল্যবোধের পাশাপাশি নৈতিকতার বাতাবরণের মিশেলে পুষ্ট সফল শিল্পী। বর্তমানে অরিজিৎ সিং মুম্বাইয়ের বাসিন্দা তথাপি এতো বড়ো উচ্চতায় উঠেও যে নিজের গ্ৰামকে ভোলেনি এই চিন্তনটি অবশ্যই মহত্ত্বের পরিচয় বহন করে।

চড়াই উতরাই এর জীবনে আসল নায়ক তুমি অরিজিৎ।জীবনের পথ তো আর মসৃন নয়,সেই দুর্গম পথ বেয়ে আজ তুমি সাফল্যের চরম শিখরে উন্নীত হয়েছো। মানুষ হিসেবে এমোনি থেকো। আর তোমার সামনের বাণিজ্যিক শর্ট ফিল্মের জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইলো। অরিজিৎ এর ছায়াছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষারত থাকলাম।আর আমরা নিশ্চিত, গানের সাফল্যের মতোই ছবির পরিচালক হিসেবে অরিজিৎ আবার প্রশংসার ছাপ ফেলে যাবেই যাবে মানুষের অন্তরে।

Share on FacebookShare
Share on TwitterTweet
Share on PinterestShare
Share on LinkedInShare
Share on DiggShare
F1a6ccd26ae794940ef919862881331f
admin
https://www.shlokpedia.com

Post navigation

Previous article
হাতের রেখা দেখে ভাগ্য বিচার | নিজের ভাগ্য নিজে জানুন
Next article
রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা ১৩ টি উক্তি | Top 10 quotes of Rabindranath Tagore

Leave a Reply Cancel reply

Recipe Rating




Exclusive Articles

ক্যান্সার কয় প্রকার? ক্যান্সার কেন হয়? ক্যান্সারের লক্ষণ ও চিকিৎসা

ক্যান্সার কেন হয়? ক্যান্সার কয় প্রকার? ক্যান্সারের লক্ষণ ও চিকিৎসা

Posted on April 22, 2021April 22, 20211
করোনা আমফান ও পরিযায়ী শ্রমিক

করোনা, আমফান ও পরিযায়ী শ্রমিক – তিনটি ইমার্জেন্সি বিষয়ে উদ্যোগী মুখ্যমন্ত্রী

Posted on May 20, 2020May 20, 20200
মজাদার সরষে ইলিশ রান্নার রেসিপি

সরষে ইলিশ রেসিপি: শিখে নিন মজাদার সরষে ইলিশ রান্নার রেসিপি

Posted on January 23, 2022January 23, 20222
মুখের ব্রণ -র দাগ দূর করুন

মুখের ব্রণ-র দাগ দূর করে মুখের তারুণ্য ফেরানোর কয়েকটি ঘরোয়া কৌশল

Posted on April 6, 2020October 9, 20200
তুলসী পাতার উপকারিতা

তুলসী পাতার উপকারিতা: জেনে নিন তুলসী পাতা থেকে কী কী রোগ সেরে যায়

Posted on November 25, 2020March 28, 20230
চতুর্থ দফার লকডাউন

চতুর্থ দফার লকডাউনে কি কি ছাড় থাকছে? কি কি বিধিনিষেধ থাকছে?

Posted on May 25, 2020May 25, 20200
symptoms she likes you

এই ১১ টি লক্ষণ দেখে বুঝতে পারবে সে তোমাকে মনে মনে পছন্দ করে

Posted on March 28, 2020April 15, 20200
ফোরপ্লে কিভাবে করতে হয়

ফোরপ্লে কিভাবে করতে হয়: মেনে চলুন এই ৫টি টিপস্ পাবেন স্বর্গ সুখ

Posted on July 11, 2020July 29, 20205
আদার উপকারিতা

আদার উপকারিতা: জেনেনিন রান্নাঘরের অতি প্রয়োজনীয় মশলা আদার গুনাগুণ

Posted on November 22, 2020March 28, 20230
ফুচকা বানানোর রেসিপি

ফুচকা রেসিপি: দেখে নিন বাড়ি বসে ফুচকা বানানোর পদ্ধতি

Posted on November 8, 2020November 8, 20201

Our Tweets

Something went wrong with the twitter. Please check your credentials and twitter username in the twitter settings.

Users view

  • Rana on মেয়েদের সহবাসে রাজী করানোর কৌশল
  • Bishal on মেয়েদের সহবাসে রাজী করানোর কৌশল
  • সৌরভ on ফোরপ্লে কিভাবে করতে হয়: মেনে চলুন এই ৫টি টিপস্ পাবেন স্বর্গ সুখ
  • admin on ঠোঁটের কালো দাগ দূর করার উপায়: ঠোঁট করে তুলুন গোলাপী ও মসৃণ
  • tania on ঠোঁটের কালো দাগ দূর করার উপায়: ঠোঁট করে তুলুন গোলাপী ও মসৃণ

Latest Posts

বাংলা সেক্সি ভিডিও: ইন্টারনেট কাঁপানো সেরা ১০টি বাংলাদেশী সেক্সি ভিডিও

দেখুন ইন্টারনেট কাঁপানো সেরা জনপ্রিয় অভিনেত্রীদের বাংলা সেক্সি ভিডিও ও গ্ল্যামারাস মুহূর্ত

Posted on June 12, 2026June 12, 20260
শেয়ার বাজার কি এবং কিভাবে শুরু করবেন তা নিয়ে চিন্তিত? নতুনদের জন্য শেয়ার মার্কেট কীভাবে শিখবেন, একাউন্ট খোলার নিয়ম ও বিনিয়োগের A to Z গাইড পড়ুন শ্লোকপিডিয়া-তে।

শেয়ার বাজার কি এবং কিভাবে শুরু করবেন? নতুনদের জন্য A to Z গাইড

Posted on May 28, 2026May 28, 20260
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মূল আপডেট ২০২৬ ও আবেদন পদ্ধতি

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মূল আপডেট ২০২৬ ও আবেদন পদ্ধতি

Posted on May 23, 2026May 23, 20260
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আপডেট ২০২৬

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আপডেট ২০২৬: মহিলাদের জন্য বিরাট সুখবর, এবার মিলবে ৩০০০ টাকা!

Posted on May 23, 2026May 23, 20260
ইউটিউব থেকে টাকা ইনকাম করার উপায়

ইউটিউব থেকে টাকা ইনকাম করার উপায়: সম্পূর্ণ গাইড(২০২৬)

Posted on May 22, 2026May 22, 20260
দুধ বড় করার ঘরোয়া পদ্ধতি, ছোট স্তন বড় করার উপায়, ব্রেস্ট সাইজ বৃদ্ধির ব্যায়াম, তেল, খাবার, পাম্প মেশিন ও প্রাকৃতিক সমাধান সম্পর্কে বিস্তারিত জানুন।

দুধ বড় করার ঘরোয়া পদ্ধতি: বৈজ্ঞানিক তথ্য ও সঠিক উপায়

Posted on May 14, 2026May 14, 20260
Boudi Potanor Tips: বিবাহিত মহিলাদের মন জয় করার কার্যকরী কৌশল

Boudi Potanor Tips: বিবাহিত মহিলাদের মন জয় করার সম্মানজনক ও কার্যকরী কৌশল

Posted on May 1, 20260
মোবাইল দিয়ে এআই ভিডিও তৈরি করার উপায়: এআই জেনারেটেড কন্টেন্ট তৈরির সম্পূর্ণ গাইড

মোবাইল দিয়ে এআই ভিডিও তৈরি করার উপায়: এআই জেনারেটেড কন্টেন্ট তৈরির সম্পূর্ণ গাইড

Posted on April 27, 2026April 27, 20260
চ্যাট জিপিটি কি এবং কিভাবে ব্যবহার করবেন? (সম্পূর্ণ গাইড ২০২৬)

চ্যাট জিপিটি কি এবং কিভাবে ব্যবহার করবেন: এআই-সার্চ ও গুগলের জন্য একটি পূর্ণাঙ্গ গাইড

Posted on April 25, 2026April 27, 20260
শুভ সন্ধ্যা শুভেচ্ছা বার্তা, মেসেজ, স্ট্যাটাস, ছবি

শুভ সন্ধ্যা শুভেচ্ছা বার্তা, মেসেজ, স্ট্যাটাস, ছবি

Posted on July 17, 2022July 17, 20220

Popular Categories

  • Editor's pick (7)
  • Highlight (5)
  • slider (2)
  • বিনোদন (31)
  • ভাইরাল (17)
  • রান্নাবান্না ও রূপচর্চা (22)
  • রাশিফল ও ভবিষ্যৎ (10)
  • শরীর ও স্বাস্থ্য (29)
  • শ্লোক বা উক্তি (14)
  • সম্পর্ক (16)

Subscribe

Subscribe to our newsletter for useful tips and valuable resources.

Facebook Feed

Random Posts

ভগবান বিষ্ণুর কৃপা

বাংলা নববর্ষে এই ৫ রাশির জাতক জাতিকার ভগবান বিষ্ণুর কৃপা তে জীবন সাফল্যময় হয়ে উঠবে

Posted on April 11, 2020April 15, 20200
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আপডেট ২০২৬

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আপডেট ২০২৬: মহিলাদের জন্য বিরাট সুখবর, এবার মিলবে ৩০০০ টাকা!

Posted on May 23, 2026May 23, 20260
চোখের নিচে কালো দাগ দূর করার ঘরোয়া পদ্ধতি, চোখের কালি দূর করার উপায়

চোখের নিচে কালো দাগ দূর করার ঘরোয়া পদ্ধতি

Posted on April 30, 2021April 30, 20210

Twitter Feed

Something went wrong with the twitter. Please check your credentials and twitter username in the twitter settings.

Latest Posts

বাংলা সেক্সি ভিডিও: ইন্টারনেট কাঁপানো সেরা ১০টি বাংলাদেশী সেক্সি ভিডিও

দেখুন ইন্টারনেট কাঁপানো সেরা জনপ্রিয় অভিনেত্রীদের বাংলা সেক্সি ভিডিও ও গ্ল্যামারাস মুহূর্ত

Posted on June 12, 2026June 12, 20260
শেয়ার বাজার কি এবং কিভাবে শুরু করবেন তা নিয়ে চিন্তিত? নতুনদের জন্য শেয়ার মার্কেট কীভাবে শিখবেন, একাউন্ট খোলার নিয়ম ও বিনিয়োগের A to Z গাইড পড়ুন শ্লোকপিডিয়া-তে।

শেয়ার বাজার কি এবং কিভাবে শুরু করবেন? নতুনদের জন্য A to Z গাইড

Posted on May 28, 2026May 28, 20260
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মূল আপডেট ২০২৬ ও আবেদন পদ্ধতি

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মূল আপডেট ২০২৬ ও আবেদন পদ্ধতি

Posted on May 23, 2026May 23, 20260
© 2026 Shlokpedia
Powered by WordPress | Theme: AccessPress Mag
  • Don’t Miss
  • About Us
  • Contact Us
  • Sitemap
Top
error: Content is protected !!